রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তথ্য প্রযুক্তি আইনে

কলারোয়ায় বেস্টটিমের জেলা এ্যাডমিনসহ ১১ সদস্যদের বিরুদ্ধে মামলা

কলারোয়ায় বিতর্কিত ফেসবুক বেইজড সংগঠন বেস্ট টিমের জেলা এ্যাডমিনসহ ১১ সদস্যদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি ও চাঁদাবাজির অপরাধে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) থানা সূত্রে জানা যায়, কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মনিরুল ইসলামের দায়েরকৃত মামলায় সাতক্ষীরা জেলা বেস্ট টিমের এ্যাডমিন মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী জেলা পরিষদের সদস্য এ্যাড: শাহানাজ পারভীন মিলি এবং কলারোয়া উপজেলা বেস্ট টিমের আহবায়ক ইমরান হোসেনসহ ১১ জনকে আসামী করে (যার নং- ২/৩-০৯-২০ ইং,ধারা ৪৪৭/৩৮৫/৩৮৬/৩৪ পিসি তৎসহ ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে ২৫(১), (ক) (২)/২৯(১)/৩১ মামলা দায়ের করা হয়েছে।

মামলার অপর আসামীরা হলেন কলারোয়া বেস্টটিমের সদস্য ওয়াসিম, কানা বাদল, রুবেল মেহেদী, মেহেজাবিন জয়িতা, রাজু রায়হান, মেহেদী হাসান, আসিফ খাঁন ও অনিক।

থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার আসামী সাতক্ষীরা জেলা বেস্টটিমের এ্যাডমিন মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী এ্যাড: শাহানাজ পারভীন মিলি পূর্বেই অন্য মামলায় গ্রেফতার থাকায় তাদের বিরুদ্ধে শোন ওয়ারেন্ট দেখিয়ে অপর ৯ জন আসামীকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত