শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ভাদিয়ালী হাইস্কুলের অফিস সহায়ক আঃ হামিদ আর নেই

কলারোয়ায় ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক(দপ্তরী) আব্দুল হামিদ (৫০) আর নেই।

পারিবারিকভাবে জানা যায়, উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের উত্তর ভাদিয়ালী গ্রামের মৃতঃ ময়জদ্দীনের পুত্র ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক আব্দুল হামিদ দীর্ঘদিন কিডনী জনিত রোগে আক্রান্ত ছিলেন।

শনিবার (৯ জুলাই) বেলা ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে ইন্তেকাল ( ইন্না…রাজেউন) করেন। মৃত্যকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কণ্যা সহ অসংখ্য শুভকাঙ্খী ও গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ মাগরিব উত্তর ভাদিয়ালী জামে মসজিদ চত্বরে জানাযা নামায শেষে পারিবারিক কবর স্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন করা হয়।

জানাযা নামাজ পূর্বক আলোচনায় অংশগ্রহন করেন জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম। জানাযা নামাজ পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মাহফুজ আনাম।

জানাযা নামাজে উপস্থিত ছিলেন সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া, বিশিষ্ঠ সমাজ সেবক আনোয়ারুল ইসলাম, আলহাজ্ব নাসিরউদ্দীন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সবুর, উপজেলা কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হক, সহ সভাপতি প্রধান শিক্ষক রুহুল আমিন, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, শিক্ষক নেতা আসাদুজ্জামান আসাদ, শামসুর রহমান লাল্টু, ভাদিয়ালী হাইস্কুলের শিক্ষক রফিকুল, ইসমাইল হোমেন, ছদরুল আলম, রবিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ওলিউজ্জামান,, আহাসাউল্যাহ, শিক্ষক ফারুক হোসেন, মাস্টার আনিছুর রহমান, প্রাইমারী স্কুলের শিক্ষক ইয়ারুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল খায়ের, ইউপি সদস্য আশরাফুল আলম, সাবেক ইউপি সদস্য সোহারাব হোসেন, শিক্ষক কল্যাণ সমিতির আব্দুল জলিল, ভাদিয়ালী স্কুলের অফিস সহকারী আব্দুস সামাদ, অফিস স্টাফ আব্দুল মাজিদ সহ অসংখ্য মুসুল্লীগণ।

মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করে সমবেদনা জানাতে তাঁর বাড়িতে ছুটে যান উপজেলা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির সাবেক সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক শ্যামল চৌধুরী সহ এলাকার সর্বস্তরের মানুষ।

ঈদ – উল আযহার আগের দিন আব্দুল হামিদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ