শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

পবিত্র রমজানের প্রথম দিনে কলারোয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার(৩ মার্চ) বেলা ১২ টার দিকে পৌর বাজারের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনায় সহযোগীতা করেন থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধা। আদালত সূত্রে জানা যায়, পৌর সদরের জেলা পরিষদ মার্কেটের এক গার্মেন্স দোকানের মালিককে দ্রব্যমূল্য বেশি রাখার অপরাধে ৫ হাজার টাকা ও মাংস বাজারের ২ গরুর মাংস ব্যবসায়ীকে আইন অমান্য করে দাম বেশি রাখার দায়ে ৩ হাজার(২ হাজার+১ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আদালতের বেঞ্চ সহকারী আঃ মান্নান সহ পুলিশ সদস্য ও সাংবাদিকবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী জানান, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান থাকবে।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা