শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ২ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুই হোটেল ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, রবিবার( ১৫ মে) বিকাল ৩ টার দিকে পৌর সদরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ও প্রানী সম্পদ দপ্তর সংলগ্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে হাজী বিরিয়ানী হাউজে নিন্মমানের খাবার বিক্রি করার অপরাধে ২০ হাজার টাকা ও আজিজ হোটেলে অপরিস্কার ও অপরিচ্ছন্ন ভাবে খাবার থাকার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালতের সার্বিক সহায়তা করেন থানার অফিসার ইনচার্জ( ওসি) নাসির উদ্দীন মৃধা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( তদন্ত) হাফিজুর রহমান, থানার সেকেন্ড অফিসার জসিম উদ্দীন, বেঞ্চ সহকারি আঃ মান্নান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস জানান, পৌরসভা সহ বিভিন্ন এলাকায় খাদ্য দ্রব্যে ভেজাল রোধে ও ভোক্তা অধিকার সংরক্ষন আইন সহ সকল সরকারি নির্দেশনা না মানার অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। এলাকার সচেতন মহল ভ্রাম্যমান আদালতের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়