বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ’মাষ্টার ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ খেলার উদ্বোধন

কলারোয়ায় ’মাষ্টার ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২১’র উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় গার্লস পাইলট হাইস্কুল চত্বরে ১০ জুটির টুর্নামেন্ট খেলার উদ্বোধন করেন শিক্ষানুরাগী উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

শীতকালিন উদ্বোধনী ব্যাডমিন্টন খেলাটি লীগ পর্যায়ে ’ক’ গ্রæপে ভ্যেনু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব ও প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ জুটি ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম ও প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান জুটিকে নির্ধারিত ৩ সেটের খেলায় ২-০ সেটে পরাজিত করে জয়লাভ করে।

পরে ’খ” গ্রুপের খেলায় উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ ও প্রধান শিক্ষক এবাদুল হক জুটি প্রধান শিক্ষক সাবেক ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম ও মাস্টার ইব্রাহীম হোসেন জুটিকে ২-০ সেটে পরাজিত করে জয়ী হয়।

তৃতীয় খেলায় ’গ’ গ্রুপের প্রধান শিক্ষক পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুল ও মাস্টার মোস্তফা বাকী বিল্লাহ শাহী জুটি শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ ও সহকারী শিক্ষক হুমায়ুন কবির জুটিকে পরাজিত করে জয়ী হয়। অনুষ্ঠিত সকল খেলার ধারাভাষ্যে ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন।

খেলাগুলি পরিচালনা করেন মাস্টার মাসউদ পারভেজ মিলন ও সহকারি শিক্ষক ও সাংবাদিক সামছুর রহমান লাল্টু । উদ্বোধনী খেলায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক রুহুল আমিন, শিক্ষক নেতা সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, সহকারি প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, এসআই মফিজুর রহমান, মাস্টার ও সাংবাদিক এসএম সাইফুল ইসলাম, মাস্টার আব্দুস সেলিম, ইনছান আলী, ব্যবসায়ী মহিদুল ইসলাম মহিদ, এনজিও কর্মকর্তা শাহাজাহান সিরাজ, ফরিদ উদ্দীন, সাংবাদিক মাহাফুজুর রহমান, ছাত্রলীগ নেতা ক্রীড়াপ্রেমী রাজু আহম্দে, কল্যাণ সমিতির অফিস স্টাফ আব্দুল জলিল, অফিস সহায়ক পলাশ সহ ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ।

উল্লেখ্য, প্রতিদিন সন্ধ্যায় একই ভ্যেনুতে মাস্টার ব্যাডমিন্টন টুর্নামেন্টের ’ক’ ’খ’ও গ’ গ্রুপের মধ্যে একে-অপরের জুটির মধ্যে প্রতিদ্বন্দীতা শেষে ফলাফলের ভিত্তিতে সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে পরিচালনা কমিটি জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান