শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মাস্ক ও শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও

কলারোয়ায় সাধারণ মানুষের মাঝে মাস্ক ও হতদারিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা।

‘আমার মাস্ক, আমার সুরক্ষা’-এই প্রতিপাদ্যে সাতক্ষীরা জেলা ও কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দুস্থ ও অসহায় হতদরিদ্রের মাঝে মাস্ক ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের হল রুমে ‘কোভিড-১৯’ এর সুরক্ষা সামগ্রী হিসাবে অসহায় ও অসচেতন মানুষের মধ্যে মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। সেসময়ে মাস্কের পাশাপাশি সরকার প্রদত্ত প্রতি ইউনিয়নে দেয়া শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেন ইউএনও কান্তা।

ইউএনও মৌসুমী জেরীন কান্তা বলেন, ‘সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের নির্দেশে জেলার ৭টি উপজেলায় ৮ লক্ষ মাস্ক বিতরণ করার কর্মসূচী হিসাবে আজ (মঙ্গলবার) কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নে এর উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে পৌরসদরসহ ১২টি ইউনিয়নে এভাবে মাস্ক বিতরণ করা হবে। এছাড়াও বিভিন্ন ছিন্নমূল মানুষ, ভ্যান চালক, দোকানদার, পথচারীসহ যাদেরকে মাস্ক ছাড়া চলতে দেখা যাবে তাদেরকে আমরা মাস্ক পরিয়ে দেবো। যাতে আমরা কেউ আর নতুন করে করোনা আক্রান্ত না হই।’

তিনি আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে ইতোমধ্যে উপজেলার ১২টি ইউনিয়নে ৪শত পিচ করে ও পৌরসভায় ৪৬০টি শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করার কাজ শুরু হয়েছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম।
এসময় সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা