শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় লকডাউন বাস্তবায়নে জনপ্রতিনিধি ও প্রশাসন

করোনা ভাইরাসের সংক্রমন (ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টা) মোকাবেলায় লকডাউনের প্রথম দিন কলারোয়া পৌর সদরসহ বিভিন্ন স্থানে সরকারি নির্দেশনা কার্যকর করতে অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (৫ জুন) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা থাকলেও রাস্তায় পরিবহনসহ লোকজনের চলাচল তেমন লক্ষ্য করা যায়নি।
সকাল থেকে লকডাউন বাস্তবায়ন করতে উপজেলা পরিষদ, পৌরসভা, উপেজলা প্রশাসন ও থানা প্রশাসন ছিলো তৎপর। ভ্রাম্যমান আদালত পরিচালনায় স্বাস্থবিধি অনুসরন না করায় কয়েকজনকে আর্থিক জরিমানা প্রদান করা হয়েছে।

পৌর সদরের বিভিন্ন মোড়ে পুলিশের অভিযান অব্যাহত ছিলো।

সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশনায় ৭ দিন ব্যাপি কঠোর লকডাউন বাস্তবায়নে নেতৃত্ব প্রদান করেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) জেল্লাল হোসেন, পৌর কাউন্সিলর জিএম শফিকুল ইসলাম, সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, জাকির হোসেনসহ গণমাধ্যম কর্মী ও সচেতন মানুষ।

এদিকে লকডাউন বাস্তবায়নে জনসচেতনতায় আরোপিত সরকারী নির্দেশিত বিধি নিষেধ পৌর সভার উদ্যোগে মাইকিং করে প্রচার করা হয়।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম মোড়ল (৪০)বিস্তারিত পড়ুন

  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক