রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সুলতানপুরে সম্মিলিত কবরস্থান তৈরি কাজের উদ্বোধন

পৃথিবীর অন্যতম চিরন্তন সত্য হলো মৃত্যু। প্রত্যেক জীবিত মানুষকে মরতেই হবে। মৃত্যুর পর স্থায়ী ঠিকানা হবে কবর। অনেকের জমিজমা সংকটে পারিবারিক নির্দিষ্ট কবরস্থান নেই। আবার চিরস্থায়ী বাড়ি সেই কবরস্থান অপ্রতুল অনেকের। এমনই প্রয়োজনের তাগিদে কয়েকজন ব্যক্তি পাশাপাশি কিছু জমি দান করে গড়ে তুলছে সম্মিলিত কবরস্থান। যেখানে চিরস্থায়ী ঠিকানা হবে ক্ষণস্থায়ী এই পৃথিবীর ছাড়ার পর।

কলারোয়ার সুলতানপুরে সেই সম্মিলিত কবরস্থানের উদ্বোধন করা হয়েছে শনিবার। এদিন সকাল ১০টার দিকে ব্যতিক্রমী অনাড়ম্বর অনুষ্ঠানে প্রাচীর, মাটিভরাটসহ কবরস্থান তৈরির উদ্বোধন করেন প্রধান অতিথি কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর মো. আবু নসর।

উপজেলার চন্দনপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের ৭জন ব্যক্তি মিলে ১ বিঘা ১৫ কাঠা জমি দান করেছেন সম্মিলিত ওই কবরস্থান তৈরির জন্য।

করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ডাক্তার রমজান আলী।
সেসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ও শিক্ষক রবিউল হোসেন, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ মিঠু ও ডালিম হোসেন, প্রাক্তন ব্যাংক কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান সেন্টু, মাওলানা আলহাজ্ব মনিরুল ইসলাম, আজিজুল হক, বিজিবি’র হিজলদী বিওপি’র কমান্ডার প্রমুখ।

দোয়া ও মোনাজাত করেন ইমাম গোলাম কুদ্দুস।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চন্দনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত