শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় লটারীর মাধ্যমে ভূমিহীনদের বাসগৃহ প্রদান

কলারোয়ার কেরালকাতায় লটারীর মাধ্যমে মুজিব শতবর্ষে প্রকৃত ভূমিহীনদের মধ্যে বাসগৃহ প্রদান করা হয়েছে।
কেরালকাতা ইউনিয়নের ১নং ওয়ার্ড কিসমত ইলিশপুর মৌজার ইলিশপুর শেখ পাড়ায় স্থানীয় ১,২,৩ নং ওয়ার্ডের ৭ জন ভূমিহীনদের মধ্যে লটারি পদ্ধতিতে ১ হতে ৭ নং ঘর বরাদ্দ দেওয়া হয়।

ভূমিহীনদের বাসগৃহ প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে ঘর বরাদ্দ অনুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস।

উপস্থিত ছিলেন কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলি (ভিপি মোরশেদ), বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, কেরালকাতা ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মুজিবর রহমান, শিমুল হোসেন, মোশাররফ হোসেন, মিজানুর রহমান, সাজুল ইসলাম রফিকুল ইসলাম ডিটু, সংরক্ষিত নারী ইউপি সদস্য কোহিনুর বেগম, সবেক ইউপি সদস্য আব্দুল অদুদ ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সমাজ সেবক ও ১৮ জন ভূমিহীন কৃষক।

লটারিতে প্রাপ্ত ৭ জন ভূমিহীন উদ্দেশ্য ইউএনও রুলী বিশ্বাস বলেন-আজ হতে আপনারা এই জমি ও ঘরের প্রকৃত মালিক। আপনারা এখন থেকে বাংলাদেশ সরকারের লোক। আপনাদের সব ধরনের সুবিধা অসুবিধা আমরা এবং জনপ্রতিনিধিগন দেখাশুনা করবেন। ঘরের ৬০ ভাগ কাজ শেষে আপনাদের বন্টন করে দেওয়ার অর্থ হলো বাকী কাজ গুলো আপনাদের তদারকিতে যেন হয়। তাতে ঘরের প্রতি আপনাদের মায়া মহব্বত তৈরী হবে। যারা ঘর পাননি তাদের উদ্দেশ্য রুলী বিশ্বাস বলেন এই সরকারের আমলে একটি পরিবারও গৃহহীন থাকবে না।এর পরবর্তিতে যাদের জমি আছে তাদেরকে ঘর দেওয়ার পরিকল্পনা আছে সরকারের।

চেয়ারম্যান ভিপি মোরশেদ বলেন- আমরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও সাহেবের পরামর্শক্রমে দুটি তিনটি ওয়ার্ডের ভূমিহীনদের তালিকা করে স্ব স্ব এলকায় গৃহ প্রদান করার চেষ্টা করছি

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ