সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সফল প্রকল্পের কমিউনিটি পুষ্টি স্বেচ্ছাকর্মীদের কর্মশালা

কলারোয়ায় সফল প্রকল্পের কমিউনিটি পুষ্টি স্বেচ্ছাকর্মীদের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার আয়োজনে ওই কর্মশালাটি পৌরসভার হলরুমে অনুষ্ঠিত হয়।

সাপ্লাই চেইন অফিসার শহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. জিয়াউর রহমান।

তিনি বলেন, শিশুর জন্মের পর পর বিসিজি টিকা দিতে হবে এবং দুই বছরের মধ্যে দশটি রোগের টিকা নিশ্চিত করতে হবে। প্রতিবার শিশুকে স্পর্শ করার আগে অবশ্যই ২ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে ও মা এবং শিশুর পরিচর্যাকারী সকলের মাস্ক পরিধান করতে হবে।

তিনি আরো বলেন, সকল ক্ষেত্রে অবশ্যই কমপক্ষে ১মিটার বা ৩ফুট দূরত্ব বজায় রাখতে হবে। হ্যান্ডশেক ও কোলাকুলি থেকে বিরত থাকা এবং জন সমাবেশ, গণ পরিবহণ ও ভ্রমণ যথাসম্ভব এড়িয়ে চলা। ঘন ঘন দুই হাত সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড যাবৎ পরিস্কার করতে হবে। হাত ধোয়ার ব্যবস্থা না থাকলে কমপক্ষে ৭০% অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। হাত ধোয়ার ধাপ সমূহ অনুসরণ করতে হবে।

এছাড়া সফল প্রকল্পের কমিউনিটি পুষ্টি স্বেচ্ছাকর্মীদের কর্মশালায় উপস্থিত ছিলেন সাপ্লাই চেইন প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান, খুলনার সফল প্রকল্পের নিউট্রিশন টেকনিক্যাল অফিসার রিয়াজুল ইসলাম প্রমুখ।

অনলাইনে যুক্ত ছিলেন খুলনার সফল প্রকল্পের নিউট্রিশন স্পেশালিস্ট অতীশ কুমার বাছাড় ও এফওবৃন্দ-খোকন, তৌহিদুজ্জামান, নারায়ন হরি, জামাল, ইয়ার আলী, জয়েল পারভেজ প্রমুখ।

উল্লেখ্য, কোভিড-১৯ প্রতিরোধ, এর ফলে সৃষ্ট স্বাস্থ্য সমস্য ও করনীয় বিষয়ে উপজেলার সোনাবাড়ীয়া, হেলাতলা, জয়নগর, যুগিখালী, কয়লা, জালালাবাদ ও দেয়াড়া ইউনিয়ন থেকে মোট ১০জন কমিউনিটি পুষ্টি স্বেচ্ছাকর্মীরা এ কর্মশালায় অংশ গ্রহন করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া উপজেলার ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার  কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টিবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম