শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ২য় ডোজের টিকা প্রদানের ১ম দিনে ৪৯৬৮ শিক্ষার্থীদের টিকা গ্রহন

কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের করোনা টিকার (কোভিড ১৯) ২য় ডোজ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে ৪৯৬৮ জন শিক্ষার্থীদের ২য় ডোজের টিকা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল ও জি,কে,এম,কে সরকারী পাইলট হাইস্কুল কেন্দ্রে ওই টিকা দেয়া হয়। গার্লস পাইলট হাইস্কুল কেন্দ্রে উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৪০০ জন ও সরকারী পাইলট হাইস্কুল কেন্দ্র থেকে ৮টি প্রতিষ্ঠানের ২৫৬৮ জন শিক্ষার্থী প্রথম দিনে ২য় ডোজের টিকা গ্রহন করেন।

টিকা কেন্দ্র দু’টির কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান। গার্লস স্কুলে টিকা প্রদান কেন্দ্রের তদারকী কর্মকর্তা ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ ও সরকালী পাইলট হাইস্কুলে দায়িত্বে ছিলেন একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস।

টিকা কার্যক্রমের সার্বিক সহায়তা প্রদান করেন গার্লস স্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব ও সরকারী হাইস্কুলের প্রধান শিক্ষক আ: রব সহ শিক্ষকবৃন্দ।

পরিদর্শনকালে ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী ২য় ডোজের টিকা গ্রহনের সাথে সাথে শিক্ষার্থীদেরকে সরকার নির্দেশিত সকল স্বাস্থ্যবিধি অনুসরন কওে চলার আহবান জানান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান জানান, আগামী ২০ ফেব্রুয়ারী পর্যন্ত পর্যায়ক্রমে উপজেলার সকল মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ম ডোজ গ্রহনকারী ছাত্র-ছাত্রীদের টিকা প্রদান কার্যক্রম চলমান থাকবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ