বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ২০১৩ সালে নৃশংসভাবে নিহতদের স্মরণে শোক সমাবেশ

২০১৩ সালে রাজনৈতিক উত্তালে সাতক্ষীরার কলারোয়ায় নৃশংসভাবে নিহতদের স্মরণে শোক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শহীদদের হত্যার বিচার বাস্তবায়ন কমিটির উদ্যোগে সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্বরে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের এমপিপত্নি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রধান শিক্ষিকা নাসরিন খান লিপি।

আয়োজক কমিটির আহবায়ক ও উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার।

উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবির পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, কপাই সাধারণ সস্পাদক আ.লীগ নেতা এড. শেখ কামাল রেজা, আ.লীগ নেতা সহিদুল ইসলাম, মাস্টার আজিজুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, এসএম মনিরুল ইসলাম মনি, শফিকুল ইসলাম, প্রভাষক আজিজুল ইসলাম, রহিমা বেগম কাজল, পৌর কাউন্সিলর সন্ধ্যা রানী বর্মন, যুবলীগ নেতা মোস্তাক আহমেদ, সঞ্জয় সাহা, স্বেচ্ছাসেবক লীগ নেতা আশিকুর রহমান মুন্না, সাঈদুজ্জামান সাঈদ প্রমুখ।

বক্তারা, ২০১৩ সালে জামাত-বিএনপি’র সহিংসতায় নিহত শহীদ আ.লীগ নেতা গোপীনাথপুর গ্রামের আজহারুল ইসলাম আজু, যুবলীগ নেতা সরসকাটি গ্রামের মেহেদী হাসান জজ, আ.লীগ নেতা ছলিমপুর গ্রামের মাহবুবুর রহমান বাবু ও আ.লীগ নেতা দেয়াড়া গ্রামের রবিউল হাসানের নৃশংসভাবে হত্যার দ্রুত বিচার দাবী জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান