বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৪হাজার ১’শ কৃষক পেলো বিনামূল্যে ধানের বীজ ও সার

সাতক্ষীরার কলারোয়ায় রবি মৌসুমে হাইব্রিড বোরো উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪হাজার ১’শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৫ ডিসেম্বর) উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০২১-২২ অর্থ বছরে রবি মৌসুমে হাইব্রিড ও উফসী বোরো প্রনোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ এবং উফসী বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান ও কলারোয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক এমএ কালাম, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি অফিসার শেখ ইমরান হোসেন।

এসময় সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম জানান, ‘বিনামূল্যে উপজেলার প্রান্তিক পর্যায়ের ২৫’শ জন কৃষককে জনপ্রতি ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ এবং অপর ১৬’শ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি উফসি ধানের বীজ, ১০ কেজি ড্যাপ সার ও ১০ কেজি পটাশ সার বিতরণ করা হচ্ছে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ