বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপাকে জনজীবন, শীত অনুভূত

শীতের মৌসুম নভেম্বর মাস চলে গেছে, ডিসেম্বরের শুরুতেও শীত যেনো তেমন অনুভূত হচ্ছিলো না।
সাতক্ষীরার কলারোয়ায় রাতের বেলা একটু শীত অনুভূত হলেও দিনে তো মনেই হচ্ছিলো না এখন শীত মৌসুম। এরই মাঝে গত দু’দিনে মেঘলা আকাশ আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে শীত অনুভূত হতে শুরু করেছে।

ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে এমন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।

একই সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে প্রভাবিত হচ্ছে কলারোয়ার জনজীবন। দিনমজুর পেশার মানুষেরা বিপাকে পড়েছেন। পাকা রাস্তাও কর্দমক্ত হয়ে পড়েছে। কোথাও কোথাও পানি জমে থাকতেও দেখা গেছে। বাঁধাগ্রস্থ হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ঘরের বাইরে মানুষজন আর যানবাহন অনেকটা কম দেখা গেছে। জরুরী প্রয়োজনে কিংবা বাধ্য হয়ে মাথায় ছাতা আর গায়ে রেইনকোর্ট পড়ে বাইরে বেরিয়েছিন অনেকে। অনেককে আবার অবসর সময় কাটাতে দেখাতে গেছে, খোশ গল্প আর আড্ডা দিতে।

রবিবার ভোর থেকেই কলারোয়ার আকাশ মেঘাচ্ছন্ন দেখা যায়। বেলা বাড়লেও সূর্যের দেখা মেলেনি বরং দিনের আলো কমতে শুরু করে। মৃদু বাতাসে শীত অনুভূত হতে শুরু করেছে দিনের বেলাতেই। ঘড়ির কাটা যখন বেলা দু’টোয় তখন ডিজিটাল ঘড়িতে তাপমাত্রা দেখাচ্ছে ২৩ ডিগ্রি সেন্টিগ্রেড। সবমিলিয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কেউ উপভোগ করছেন আবার কেউ বিপাকে পড়েছেন।

ছবি তুলেছেন: সোহাগ হোসেন

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর পক্ষ থেকে কলারোয়ারবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চন্দনপুর ইউনাইটেড কলেজ মোড়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়