বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৭ দিনে করোনা শনাক্ত ৩২ জনের

কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ দিনে করোনা সংক্রমণ উর্দ্ধমুখি হওয়ায় পজিটিভের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জন। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও করোনা বিস্তার রোধে সরকারি নির্দেশিত ৫ দফা বিধিনিষেধ মানতে না আছে জনমনে কোন প্রভাব। সব কিছু অসেচতনার মধ্যে স্বাভাবিক ভাবে চললেও সচেতন মহল মাস্ক পরিধানের বিষয়টি গুরুত্ব দিয়ে সকল স্বাস্থ্য বিধিকে সম্মান জানিয়ে নিজেকে নিরাপদে রাখতে জনগণের প্রতি নিবেদন জানান।

বুধবার (২৬ জানুয়ারী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে র‍্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ১১ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে ৭ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়।

শতকরা শনাক্তের হার ৬৪ ভাগ। এর আগে গত ৬ দিনে স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৫ জনের মধ্যে ২৫ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় আক্রান্তের শতকরা হার ছিলো ৫৬ ভাগ।

স্বাস্থ্য কমপ্লেক্সেরে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব: আল মামুন জানান, বুধবার (২৬ জানুয়ারী) করোনায় শনাক্ত ব্যক্তিরা হলেন, পৌরসভাধীন ঝিকরা গ্রামের কামরুল ইসলাম (৩৬), মির্জাপুরের ফাজিলা (৩৫), তুলশিডাঙ্গার খুরশিদা বিলকিস (৩৯), কুশোডাঙ্গার রফিকুল ইসলাম (৫০), গোপীনাথপুরের হারুন (২৬), দলুইপুর গ্রামের কুলসুম (৪৫) ও ঝিকরার অভি (২৪)। এর মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন মহিলা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান করোনা পজিটিভ শনাক্তের হার উর্দ্ধমুখি হওয়ায় জনগণকে আরো সচেতন হয়ে নিজেকে নিরাপদে রাখতে মাস্ক পরিধানের সাথে সাথে সকল স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানান।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী কোভিড-১৯ বিস্তার রোধকল্পে সরকারের আরোপিত ৫ দফা বিধি-নিষেধ মেনে চলার প্রতি গুরুত্ব আরোপ করে বলেন, বিধি-নিষেধ না মানার অপরাধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

তিনি করোনা বিস্তার রোধে সকল বিধি-নিষেধ অনুসরন করে জনগণকে সরকারি নির্দেশনার প্রতি সম্মান জানাতে অনুরোধ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান