বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় হোমিও চিকিৎসক পূজারী ব্রাক্ষ্মণ অরুন ভট্টাচার্যের ইহলোক ত্যাগ

কলারোয়ায় বিশিষ্ঠ হোমিওপ্যাথিক চিকিৎসক ও পূজারী ব্রাক্ষ্মণ অরুন ভট্টাচার্য (৬০) ইহলোক ত্যাগ করেছেন।

বুধবার (২৬ জানুয়ারী) ভোর রাত সাড়ে ৩টার দিকে পৌরসভাধীন কলারোয়া সরকারি কলেজের পূর্বপাশের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রয়াত অরুন ভট্টাচার্য সাতক্ষীরা জজ কোর্টের মুহুরী পাঁচু গোপাল ভট্টাচার্যের প্রথম পুত্র সন্তান।

মৃত্যুকালে তিনি বাবা, মা, স্ত্রী, ২ পুত্র, ২ পুত্রবধূ ,৪ ভাই, ২ বোন, পৌত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বুধবার বেলা ১টার দিকে পৌরসভাধীন মুরারীকাটি শ্মশানে ধর্মীয় রীতি অনুযায়ী অন্ত্যেষ্টিক্রিয়া (দাহ) কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

প্রয়াতের বড় পুত্র ক্যানভ্যাস মার্কেটিং এর ব্যবস্থাপনা পরিচালক অমিত কুমার ভট্টাচার্য ফাল্গুন জানান, ‘তার পিতা অরুন ভট্টাচার্য দীর্ঘদিন যাবৎ কিডনীসহ বিভিন্ন জঠিল রেগে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।’

বিশিষ্ট হোমিও চিকিৎসক ও কলারোয়া সরকারি কলেজ দক্ষিনপাড়া কালীমাতা মন্দিরের সহ.সভাপতি পূজারী ব্রাক্ষ্মণ অরুন ভট্টাচর্যের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে বাড়িতে ছুটে যান শিক্ষাবিদ কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, পৌর কাউন্সিলর সন্ধ্যা রানী বর্মন, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, অধ্যাপক অসিম কুমার ঘোষ, ডাক্তার দীন আলী শেখ, ব্যবসায়ী রফিকুল ইসলাম, সাংবাদিক আরিফ মাহমুদ, বিশিষ্ঠ ব্যবসায়ী সন্তোষ কুমার হালদার, শেখ শাহিদ হাসান, গোবিন্দ হালদার, শামিম হোসেন, সংগীত শিল্পী বিশ্বনাথ দেবনাথ, পূজারী পরিমল রায় চৌধুরী, প্রতিবেশি মমতা বেগম, তাসিন মাহমুদ, সংগীত শিল্পী শিলা রানী হালদার, সন্ধ্যা রানী কর্মকার, শ্যাম কর্মকার, অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপন মন্ডল, প্রকৌশলী মৃত্যুঞ্জয় বর্মন, শিক্ষক উৎপল সাহা, শিক্ষক উজ্জল মুখার্জী, মাস্টার গোপাল চন্দ্র ভট্টাচার্য, সনাতন ধর্মীয় নেতা রনজিৎ কুন্ডু, অলোক রায়, দেবু রায়, শ্যামল চক্রবর্তী, গোলক মন্ডল, প্রনব চক্রবর্তী, শুভাশীষ চক্রবর্তী, নারায়ন নন্দী, কানু কুন্ডু, সুকুমার বিশ্বাস, পরিতোষ বিশ্বাস, আদিত্য বিশ্বাস, অনাথ কুন্ডু, নিমাই মজুমদার, উত্তম আচার্য, হারান পরামানিক সহ অসংখ্য গুনগ্রাহী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান