বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৮৬২০ জন পাবেন টিসিবি’র পণ্য

স্বল্প মূল্যে পণ্য বিক্রয়ের লক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায় ৮৬২০ জন পাবেন টিসিবি’র পণ্য। ২০ মার্চ থেকে নির্দিষ্ট তারিখে উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় নির্ধারিত স্থানে টিসিবি’র পণ্য ক্রয় করতে পারবেন সুবিধাভোগী কার্ডধারীরা।

শনিবার (১৯ মার্চ) বিকালে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘উপজেলার ৭জন সরকার কর্তৃক অনুমোদিত টিসিবি ডিলারদের কাছ থেকে উপকারভোগী কার্ডধারীরা পবিত্র রমজান মাসের মধ্যে দুই কিস্তিতে স্বল্পমূল্যে ২ কেজি চিনি (প্রতি কেজি ৫৫ টাকা), ২ কেজি মুসুর ডাল (প্রতি কেজি ৬৫ টাকা) ও ২ লিটার সোয়াবিন তেল (প্রতি লিটার ১১০ টাকা) মোট- ৪৬০ টাকা প্যাকেজ মূল্যে পণ্য ক্রয় করতে পারবেন।’

ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী জানান, ‘অসহায়-দুস্থদের মাঝে স্বল্প মূল্যে পণ্য বিক্রয়ের লক্ষ্যে তালিকা প্রণয়ন করা হয়েছে। ২০ মার্চ পৌরসভা ও জালালাবাদ ইউনিয়নের ১৭০৭ জন কার্ডধারীদের এই টিসিবি’র পন্য সামগ্রি বিতরণের মাধ্যমে এর শুভ উদ্বোধন করা হবে। আগামি ২৪ মার্চের মধ্যে কলারোয়া উপজেলার প্রথম ধাপের ৮৬২০ কার্ডের পণ্য বিতরণ শেষ করা হবে।’

টিসিবি পণ্য বিক্রয়ে প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী- ২০ মার্চ কলারোয়া পৌরসভার ১১০৭ জন ও জালালাবাদ ইউনিয়নের ৬০০ জন কার্ডধারীর পন্য বিতরণ করা হবে যথাক্রমে কলারোয়া উপজেলা পরিষদ চত্বর ও সিংহলাল আদর্শ দাখিল মাদ্রাসা মাঠে, ২১ মার্চ যুগীখালি ইউনিয়ন পরিষদের ৪৫৮ জন ও কেঁড়াগাছি ইউনিয়নের ৮০০ জন কার্ডধারীর পণ্য বিতরণ করা হবে যথাক্রমে যুগীখালি ইউনিয়ন পরিষদ চত্বর ও কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ চত্বরে, ২২ মার্চ সোনাবাড়িয়া ইউনিয়নের ৭৫৬ জন ও দেয়াড়া ইউনিয়নের ৬৩৩ জন কার্ডধারীর পন্য সামগ্রী বিতরণ করা হবে যথাক্রমে সোনাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খোর্দ্দ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে, ২৩ মার্চ হেলাতলা ইউনিয়নের ৬৯৪ জন ও কয়লা ইউনিয়নের ৩৮০ জন কার্ডধারীর পণ্য বিতরণ করা হবে যথাক্রমে হেলাতলা ইউনিয়ন পরিষদ চত্বর ও শ্রীপতিপুর মডেল প্রাথমিক বিদ্যালয় চত্বরে ও ২৪ মার্চ কেরালকাতা ইউনিয়ন পরিষদের ৭০৫ জন, চন্দনপুর ইউনিয়নের ৯৩৮ জন ও জয়নগর ইউনিয়নের ৪৪৫ জন কার্ডধারীর পণ্য বিতরণ করা হবে যথাক্রমে কাজিরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চন্দনপুর ইউনিয়ন পরিষদ চত্বর ও খোর্দ্দ বাটরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে।

সংবাদ সম্মেলনে ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী বলেন, ‘মুজিব শতবর্ষে এই রমজানে সমগ্র দেশ ব্যাপী সরকার ১ কোটি নিন্ম আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে পন্য বিতরণের পদক্ষেপ নিয়েছে। তারই ধারাবাহিকতায় কলারোয়া উপজেলায় ৮৬২০টি কার্ডধারী পরিবারের মধ্যে এই টিসিবি’র পন্য সামগ্রী বিতরণের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

টিসিবি’র এই পণ্য বিতরণে প্রত্যেক ইউনিয়নে একজন করে ট্যাগ অফিসার ও কলারোয়া থানা পুলিশের একটি টিম উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, জুলফিকার আলি, সরদার জিল্লুর, শেখ জাকির হোসেন, আরিফুল হক চৌধুরী, আলম হোসেন, সোহাগ হোসেন, ফারুক হোসেন রাজ, তরিকুল ইসলাম, এসএম ফারুক হোসেন, ডিলারদের পক্ষে ওহিদুজ্জামান, রফিকুল ইসলাম, অফিস স্টাফ আব্দুল মান্নান, আকাশ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত