সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে শাহাপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

কলারোয়ায় ’যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন’ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় শাহাপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। বোয়ালিয়া শহীদ স্মৃতি সংঘ ক্লাবের আয়োজনে বুধবার (৭ অক্টোবর) বিকালে বোয়ালিয়া হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শাহাপুর ফুটবল একাদশ ১-০ গোলে খাসপুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সেরা খেলোয়ার হিসাবে নির্বাচিত হয় বিজয়ী দলের আমিনুর রহমান। খেলাটি পরিচালনা করেন জামাত আলীসহ রেফারিবৃন্দ।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়া সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ হারান চন্দ্র পাল। কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান ও আয়োজক ক্লাবের সভাপতি আফজাল হোসেন হাবিলের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, থানার এসআই রেজাউল ইসলাম, কেঁড়াগাছি ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক মারুফ হোসেন, ইউপি সদস্য নজরুল ইসলামসহ সূধি ও অসংখ্য দর্শকবৃন্দ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে ছাগল ও রানার্স আপ দলকে টিভি পুরস্কৃত করা হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল