রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া অফিসার্স ক্লাবে ওসি মুনীরকে বিদায় সংবর্ধনা

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ শেখ মুনীর-উল-গীয়াসকে বিদায় সংবর্ধনা দিয়েছে কলারোয়ার বিভিন্ন সরকারি দপ্তরের অফিসারদের সংগঠন অফিসার্স ক্লাব।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয় ওসি শেখ মুনীরকে।
সেসময় তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট উপহার দেয়া হয়।

অনুষ্ঠানে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেনের সঞ্চালনায় সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান, সিনিয়র মৎস্য অফিসার রবীন্দ্রনাথ মন্ডল, কৃষি অফিসার রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের সরকারি অফিসার এসময় উপস্থিত ছিলেন।

বক্তারা বিদায়ী ওসি’র নতুন কর্মস্থলে যোগদানের জন্য দোয়া ও শুভকামনা ব্যক্ত করেন।

অফিসার্স ওয়েলফেয়ার ক্লাবটি অফিসার্স ক্লাব নামেই পরিচিত।

ওসি শেখ মুনীর-উল-গীয়াস কলারোয়া থানা থেকে চট্টগ্রাম রেঞ্জের কক্সবাজার জেলায় বদলী হয়েছেন বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত