বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

সাতক্ষীরার কলারোয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা।

বুধবার (২৬ জানুয়ারী) সন্ধ্যার পরে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে আলাপকালে কলারোয়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন ওসি নাসির উদ্দিন মৃধা।

এসময় সাংবাদিক নেতৃবৃন্দ সংগঠনের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।

কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শেখ মোসলেম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ওসি নাসির উদ্দিন মৃধা বলেন, ‘পুলিশ ও সাংবাদিক পরস্পর সম্পর্কিত। সাংবাদিকরা সমাজ ও এলাকার অজানা-অপ্রকাশিত খবর তুলে ধরেন। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী এলাকার মানুষের কল্যাণে কাজ করে থাকেন।’

অনুষ্ঠানে থানার এসআই বাকি বিল্লাহ, এসআই সোহরাব, এসআই জসিম, এএসআই মফিজুর রহমান বিশেষ অতিথি ছিলেন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম রহমান, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ.সভাপতি শেখ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক এমএ মাসুদ রানা প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!