বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ছাত্রের জানাজায় যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক

কলারোয়ার কামারালী বহুমুখি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব (৮০) ইন্তেকাল করেছেন।

বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে স্ট্রোক করার পর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি কামারালী গ্রামের মরহুম খোদা মোল্যার পুত্র।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে কামারালী দাখিল মাদ্রাসা মাঠে তার ছাত্র কামারালী গ্রামের সানা পাড়ার মতিয়ার মোড়লের জানাযায় অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে পায়ে হেটে রওয়ানা হয় শিক্ষক আব্দুল ওহাব। মাদ্রাসা মাঠে পৌছানোর আগেই তিনি স্ট্রোকে আক্রান্ত হন। তাৎক্ষনিক পার্শ্ববর্তী লোকজন তাকে উদ্ধার করে মাদ্রাসার পাশে আব্দুল মজিদ খাঁর বাড়িতে নিয়ে যান। এ সময় তার অবস্থা খারাপ দেখা দিলে গ্রাম্য ডাক্তারের পরামর্শক্রমে এ্যাম্বুলেন্স যোগে যশোর নিয়ে যাওয়ার পথিমধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য কলারোয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

উল্লেখ্য, প্রায় ৩৮ বছরের শিক্ষকতা জীবন পার করা প্রয়াত আব্দুল ওহাব অবসর নেওয়ার পর দুই থেকে তিন প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের অতিরিক্ত দায়িত্বে ছিলেন। দীর্ঘ সময় অতিথি শিক্ষক ছিলেন কলারোয়া বিএড কলেজে। তাছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিশ্বব্যাংকের অর্থায়নের একটি প্রকল্পে প্রশিক্ষক হিসেবে দেশব্যাপী প্রায় ছয় বছর চাকরি করেছেন। তিনি দীর্ঘ সময় যশোর শিক্ষা বোর্ডের প্রধান নিরীক্ষকও ছিলেন।
তার বড় মেয়ে হাসি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে যুব উন্নয়নের একজন বড় কর্মকর্তা। বড় ছেলে বকুল ঢাকা কলেজ থেকে লেখাপড়া শেষ করে একটি জনপ্রিয় অনলাইন পত্রিকায় কাজ করছেন। মেঝে ছেলে বাবু এমএ পাশের পর একজন বড় ব্যবসায়ী। ছোট মেয়ে শিউলি এমএ পাশ করার পর মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন এবং ছোট ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে বিসিএস দিয়ে শিক্ষা ক্যাডারে যশোর সরকারি এম এম কলেজে সমাজ বিজ্ঞান বিভাগের কর্মরত আছেন।

সন্তানদের পক্ষ থেকে তার পিতার রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার জানাযা নামাজ শেষে কামারালী গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

কলারোয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা