বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এক ছাত্রের কান্ড: পৃষ্ঠা কেটে বইয়ের মধ্যে মোবাইল ফোন!

শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা পড়ালেখার ফাঁকে একটু আধটু দুষ্টুমিও করে থাকে। কিন্তু সেটি যদি হয় লেখাপড়ায় ফাঁকি দিয়ে তাহলে ভিন্ন কথা। ক্লাস ফাঁকি দিয়ে স্মার্ট ফোন ব্যবহার করা বা ক্লাসের পাঠদানের সময় পাঠ্যবইয়ে অমনোযোগী হয়ে স্মার্ট ফোন ব্যবহার করা অনেকক্ষেত্রে যেনো নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে উঠেছে।

তেমনই সাতক্ষীরার কলারোয়ায় এক ছাত্রের স্মার্ট ফোন ব্যবহার করার অভিনব কৌশল অবাক করে দিয়েছে অনেককে। বইয়ের ভিতরে মোবাইলের আকৃতি অনুসারে বইটির পৃষ্ঠা কেটে গর্ত হওয়া স্থানে মোবাইল রেখে ক্লাস চলাকালীন সময়ে স্মার্টফোন চালানোর অভিনব কৌশল অবলম্বন করেছেন সেই ছাত্র। উপজেলার জয়নগর ইউনিয়নের ধানদিয়া হাইস্কুলের ১০ম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্র তার ইংরেজি বই ব্যবহার করছে স্মার্ট মোবাইল রাখার জন্য!

জয়নগরের ৮নং ওয়ার্ডের বাসিন্দা ওই ছাত্র জানিয়েছেন অভিনব কৌশলের বিষয়ে।
তিনি জানান, ‘স্কুলে ছাত্র-ছাত্রীদের ফোন নিয়ে যাওয়া নিষেধাজ্ঞা আছে, তাই সে বিকল্প পন্থা হিসেবে মোবাইলের আকৃতিতে বই এর মধ্যে মোবাইল আকৃতির পৃষ্ঠা কেটে সেখানে মোবাইল ফোন নিয়েছে, যাতে সে ইচ্ছামত মোবাইল ব্যবহার করতে পারে। তার দু’টি ইংরেজি বই, তার একটিতে এমনটি করেছেন।’
সে এই অভিনব কৌশলটি ইউটিউব দেখে আয়ত্ব করেছে বলে জানায়।
সে আরো জানিয়েছে, ‘স্কুলে মোবাইল নিয়ে যেতে দেখলে স্কুলের শিক্ষকরা মোবাইলগুলো নিয়ে তাদের হেফাজতে রাখেন। বিষয়টি এড়াতে বেঁছে নিয়েছেন এমন কৌশল।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক