শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া ফুটবল একাডেমি কাপ টুর্নামেন্টের ফাইনালে শার্শার ধলদা

কলারোয়ায় ৪দলীয় ফুটবল টুর্নামেন্টের সাতক্ষীরা স্পোর্টসকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে শার্শার ধলদা ফুটবল একাদশ।

রবিবার (৪অক্টোবর) বিকালে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে জুয়েলারী সমিতির বন্ধু মহলের অর্থায়নে এবং কলারোয়া ফুটবল একাডেমী আয়োজিত ‘কলারোয়া ফুটবল একাডেমী কাপ ২০২০’ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধের ১২মিনিটে শার্শার ধলদার ১৪নম্বর জার্সীধারি খেলোয়াড় রাকিব গোল করে দলকে এগিয়ে নেন। ১৫মিনিটে ধলদার ৮নম্বর জার্সীধারি খেলোয়াড় ইমু গোল করে ব্যবধান বাড়িয়ে মধ্য বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধের ৬মিনিটে ধলদার ৮নম্বর জার্সীধারি খেলোয়াড় ইমু নিজের ২য় এবং দলের ৩য় গোল করেন। ১২মিনিটে সাতক্ষীরা স্পোর্টসের ২নম্বর জার্সীধারি খেলোয়াড় গোল করে ব্যবধান কমিয়েও রেফারীর শেষ বাশি বাজার সময় পর্যন্ত নিজেদের পরাজয় এড়াতে পারেনি।

ম্যান অব দ্যা ম্যাচ হন বিজয়ী দলের ৮নম্বর জার্সীধারি খেলোয়াড় ইমু। তাকে পুরস্কার দেন মীম স্পোর্টস এর প্রোপাইটার সায়েদ আলী।

রেফারির দায়িত্ব পালন করেন রাশেদুজ্জামান রাশেদ।
তাকে সহযোগিতা করেন মিয়া ফারুক হোসেন স্বপন ও মোশারাফ হোসেন।
৪র্থ রেফারি ছিলেন আনোয়ার হোসেন।

ধারাভাষ্যে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম, শেখ শাহজাহান আলী শাহিন ও রুস্তম আলী।

এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু।

উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, থানার এসআই বাবর আলী, এসআই কামাল, কলারোয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, ফারুক রাজ, ক্রীড়াপ্রেমী লক্ষন বিশ্বাস, পরিমল, গৌতম মন্ডল, রবিউল, সায়েদ আলী, জাকির, অপু, সুবাশ, রুস্তম, মাসুদ রানা, নাজমুল হাসনাইন মিলন প্রমুখ।

শনিবার (১০অক্টোবর) বিকালে একই মাঠে ২য় সেমিফাইনালে কলারোয়া ফুটবল একাডেমী বনাম খোরদো ফুটবল একাদশ পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল