বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সরকারি প্রাইমারি স্কুলে শিক্ষার্থীদের সংবর্ধনা

কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি সেরা, বিদায়ী বর্ষসেরা ২০২০-২০২১ ও সন্মানিত দাতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ জানুয়ারী) কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক শিক্ষক মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আব্দুল হাকিম, সহ-সভাপতি কলারোয়া পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, সদস্য সচিব প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান সহ পরিচালনা পর্ষদের সকল সদস্যগন।

সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্যাবল নেটওয়ার্ক নেতা মো. শফিকুল ইসলাম বাবলু, অগ্রণী ব্যাংকের সাবেক ডিজিএম তুলসিডাঙ্গার সন্তান মো. সিরাজুল হক, মো. আশরাফুজ্জামান, আলহাজ্ব বিএম আফজাল হোসেন পলাশ ও বিশিষ্ঠ ব্যবসায়ী মাসুদুর রহমান।

২০২০ সালের পঞ্চম শ্রেণির বর্ষসেরা ছাত্রী মিথিলা আলিফ ইমু, ২০২১ সালের লামিয়া সুলতানাকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়েছে।

এছাড়াও ২০২১ সালের শ্রেণী সেরা হিসাবে ২য় শ্রেণির আয়েশা সিদ্দিকা, ৩য় শ্রেণীর ফারহান আহম্মেদ, ৪র্থ শ্রেণির তানিশা নওরীন ও ৫ম শ্রেণির জান্নাতুল ফেরদৌসকে বর্ষসেরা শিক্ষার্থীর পুরস্কার ও সেই সাথে নতুন বছরের বই তুলে দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!