বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সরকারী কলেজে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগীতার ফাইনাল খেলা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে কলারোয়া সরকারী কলেজে আন্ত:বিভাগ ভলিবল প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আন্ত:বিভাগ টুর্নামেন্টে কলেজের বিষয় ভিত্তিক অনার্স কোর্সের ৬ টি, দ্বাদশ শ্রেণীর ১ টি ও একাদশ শ্রেণীর ১ টি দলের শিক্ষার্থীরা প্রতিযোগীতায় অংশগ্রহন করেন।

৮ দলীয় ভলিবল টুর্নামেন্ট প্রতিযোগীতা শেষে সম্প্রতি সরকারী কলেজ ফুটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় একাদশ শ্রেণী দল ২৫-২৪ পয়েন্টে দ্বাদশ শ্রেণী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

১২ জন খেলোয়াড়ের সমন্বয়ে গঠিত একাদশ শ্রেণীর দলে অধিনায়কত্ব করেন মেধাবী ছাত্র সাইফুল ইসলাম ও দ্বাদশ শ্রেণীর অধিনায়ক ছিলেন বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র আহম্মদ ইমতিয়াজ করিম উচ্ছ¡াস। খেলাটি পরিচালনা করেন হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মারুফ কবির, স্কোরার হিসাবে দায়িত্ব পালন করেন কলেজের ক্রীড়া শিক্ষক মোল্লা হারুনুর রশিদ।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আনোয়ারুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন ও বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ফারুক হোসেন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক জিএম শাহনাওয়াজ আলম, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সাজ্জাদ হোসেন, বাংলা বিভাগের প্রভাষক শেখ শরিফুল ইসলাম সহ শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ।

উল্লেখ্য, কলারোয়া সরকারী কলেজের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অভিভাবক, ক্রীড়াবিদ ও সচেতন মহল অভিব্যক্তি প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের প্রতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদেরকে খেলাধুলার মধ্য দিয়ে শারীরিক ও মানসিক বিকাশ সাধনে সহায়ক ভূমিকা পালন করবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান