শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সীমান্তে ৩ বাংলাদেশী যুবক আটক

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে ৩ বাংলাদেশী যুবককে আটক করেছে বিজিবি। এরা অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে আসছিলো। সীমান্তে টহলরত বিজিবি’র সদস্যদের হাতে তারা আটক হয়। আটককৃতদের কলারোয়া থানা পুলিশি সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, কালিয়া থানার যাদবপুর গ্রামের মৃত মান্নান মৃর্ধার ছেলে উজ্জল মৃর্ধা (৩৩) ও রুপসার-জাবুসা এলাকার মৃত মনজিল শেখের ছেলে ফারুক আহম্মেদ শেখ (৩১) গত ৩০জুন সকাল ৮টার দিকে অবৈধ ভাবে কলারোয়া সীমান্তের ভাদিয়ালী মেইন পিলার ১৩/৩ এসএর ৮ আরবির জিরো পয়েন্ট দিয়ে বাংলাদেশে আসছিলো।

এসময় টহলরত বিজিবি সদস্য কর্তৃক তারা দুইজন আটক হয়। অপর দিকে মাদরা বিওপির গেইটের সামনে থেকে গত ৩০জুন বিকালে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার মহৎপুর গ্রামের আঃ রশিদ এর ছেলে শরিফুল ইসলাম (৩০) কে আটক করে। সে বিনা পাসপোর্টে ভারত সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে গমন করার অপরাধে আটক হয়। পরে তাকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়।

এঘটনায় কলারোয়া থানা পৃথক ভাবে দুটি মামলা হয়েছে।উল্লেখ্য-আটককৃত ৩ যুবক গত ৩০জুন ভারত থেকে বাংলাদেশে আসার সময় বিজিবি কর্তৃক আটক হয়। পরে তাদের উপজেলার সোনাবাড়ীয়ায় ১৪ দিন ধরে কোয়ারেন্টাইনে থাকার পরে ১৩জুলাই মঙ্গলবার সকালে কলারোয়া থানা পুলিশে সোপর্দ করে বিজিবি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম

সাতক্ষীরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়কবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ
  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান