রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া হাসপাতালে এই প্রথম রগ-রিপেয়ার অপরেশন করলেন ড. তানবীর সিদ্দিকী

কলারোয়ার চেড়াঘাট গ্রামের ভ্যানচালক দিনমুজুর নেছার আলী (৫০) সড়ক দুর্ঘটনায় আহত হন।
বুধবার (১৮ আগস্ট) পৌরসদরে ট্রলির সাথে এক্সিডেন্ট করে তার পায়ের রগ (Tendo Achiles) ছিড়ে যায়।

কলারোয়া উপজেলা হাসপাতালে আনলে তাকে এখানে চিকিৎসা দিয়ে রগ রিপেয়ার করা হয়েছে, যা এর আগে কখনও কলারোয়া হাসপাতালে হয়নি। এমন অপারেশন উপজেলা হাসপাতালে হয়না, কোনদিন হয়নি ইতিপূর্বে, এই প্রথম হলো।

প্রথম এই অপারেশন করেন সাতক্ষীরার কলারোয়ার কামারআলী গ্রামের কৃতি সন্তান ডাক্তার তানবীর সিদ্দিকী বিসিএস (স্বাস্থ্য), এমবিবিএস (ঢাকা মেডিকেল কলেজ) এমএস (কোর্স, নিউরোসার্জারি, ঢাকা মেডিকেল কলেজ) এফসিপিএস (সার্জারি, শেষ পর্ব) মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

অসহায় গরীব ভ্যান চালক চিকিৎসা পেয়ে শত কষ্টের মধ্যেই আনন্দে আছেন বলেও জানান। রোগী বলেন এত বড় অপরেশন আমি করতে পারতাম না এই ডাক্তার সাহেব না করলে আমি গরীব মানুষ কোথায় পেতাম টাকা পয়সা। সাথে সাথে নিজের জন্য ও ডাক্তারের জন্য দোয়া করেন অসুস্থ বৃদ্ধ মানুষটি সবার কাছে দোয়া চেয়েছেন। এ বিষয়ে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মেডিকেল অফিসার ডা. তানবীর সিদ্দিকীর কাছে জানতে চাইলে বলেন, নিজের উপজেলা হাসপাতালে অপরেশন করে নিজের কাছে খুবই ভালো লাগছে, আরও ভাল লাগছে গরীব ভ্যান চালক এখন অনেক সুস্থ তাকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর আমি সবসময় চেষ্টা করি হাসপাতালে ভাল মানের চিকিৎস্যা সেবা নিশ্চিত করতে।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত