বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেরালকাতা ইউপি নির্বাচনে ১নং ওয়ার্ডে মুজিবুর রহমান মজুকে মেম্বার হিসাবে দেখতে চাই গ্রামবাসী

আসন্ন ইউ’পি নির্বাচনে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ১নং ওয়ার্ডে আস্থার প্রতীক মোরগ মার্কার মেম্বার পদপ্রার্থী মোঃ মুজিবুর রহমান মজু। তিনি জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক সু-পরিচিতি লাভ করেছেন, এবং একজন উদীয়মান সমাজসেবক হিসেবেও প্রশংসায় ভাসছেন।

মুজিবুর রহমান মজু তিনি দীর্ঘদিন ধরে নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষের। নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান তিনি।

স্থানীয় কয়েকজন সাধারণ জনগণ বলেন, তিনি তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন, রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। তাই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে বিশিষ্ট সমাজ সেবক সাবেক বার বার নির্বাচিত মেম্বার, মুজিবুর রহমান মজুকে আবারো মেম্বার হিসেবে দেখতে চাই ওয়ার্ডবাসী।

মেম্বর প্রার্থী বলেন, আমাকে যদি জনগণ আবারো সুযোগ দেয় তাহলে আমি নির্বাচিত হয়ে কেরালকাতা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সকল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাবো। মাদক ও সন্ত্রাস বাল্যবিবাহ নির্মূল করব। কেরালকাতা ইউনিয়নের মডেল ১নং ওয়ার্ড উপহার দেওয়ার চেষ্টা করব। সরকারি যেকোন সেবা বিনামূল্যে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমি জনবান্ধব প্রতিনিধি হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে। ওয়ার্ডের যেকোন সমস্যা সমাধানে গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে জনগণের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। বিচার শালিসে দালালি প্রবণতা দূরীকরণে সার্বক্ষণিক চেষ্টা করবো।

মুজিবুর রহমান মজু তি‌নি আ‌রও বলেন, ১নং ওয়ার্ডের সকল ভোটারের নিকট আমার উদাত্ত আহ্বান, আমাকে আগামী ৫ তারিখে (মোরগ) মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের পাশে থেকে ওয়ার্ডবাসী, ও মেহনতী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়ন ধারাকে বাস্তবায়ন করার সুযোগ দিন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা