রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গ্রেনেড হামলা দিবসে কলারোয়ায় আ.লীগের সমাবেশ

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ’র আওয়ামী লীগের সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা দিবস উপলক্ষে কলারোয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ আগস্ট) বিকালে কলারোয়া বাজারের বিশ্বাস মার্কেটস্থ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনের চত্বরে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ.সভাপতি শেখ জাকির হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ.সভাপতি ও কেরালকাতা ইউপি চেয়ারম্যান স ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ)।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জালালাবাদ ইউপি’র নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী প্রভাষক আমজাদ হোসেন, মাস্টার আসাদুজ্জামান, কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মশিয়ার রহমান বাবু, জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ, পৌর কাউন্সিলর শফিউল আলম শফি ও আসাদুজ্জামান তুহিন, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, যুগিখালীর চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা এরশাদ আলী, জয়দেব সাহা ও চন্দনপুরের চেয়ারম্যান প্রার্থী ডালিম হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মারুফ আহমেদ জনি।

পরে একই স্থানে পৃথক আয়োজনে কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত