শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গ্রেনেড হামলার দিবসে কলারোয়ায় আ.লীগের আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান

কলারোয়ায় আওয়ামীলীগের উদ্যোগে ’বঙ্গবন্ধু এভিনিউ’তে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রক্তাক্ত বিভীষিকাময় ২১আগস্ট উপলক্ষ্যে শনিবার বিকালে কলারোয়া পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ’নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিনে’র স্মৃতিচারণ করেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আম্মেদ স্বপন। ভার্চুয়ালী তিনি বক্তব্য রাখেন।

উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ ঢালীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল মল্লিকের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, আ.লীগ নেতা পৌর কাউন্সলির জাহাঙ্গীর হোসেন, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, মাস্টার হাফিজুর রহমান, মনিরুজ্জামান মন্ময় মনির, জাহাঙ্গীর হোসেন, মফিজুল ইসলাম, পৌর কাউন্সিলর আকিমুদ্দীন আকি, পৌর কাউন্সিলর মেজবাহউদ্দীন নিলু, খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুস সালাম, কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান ফাহিম, ছাত্রলীগ নেতা জহুরুল ইসলাম টিটু, রাজু আহম্মেদ প্রমুখ।

আলোচনা সভা শেষে নৃশংস হত্যাকান্ডে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান এবং গ্রেনেড হামলায় সেদিন যারা আহত হয়েছিলেন তাদের মঙ্গল কামনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব