সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চলে গেলেন ক্রীড়াব্যক্তিত্ব আব্দুর রশিদ কচি, শোকস্তব্ধতা ক্রীড়াঙ্গনে

কলারোয়া প্রতিনিধি: অবশেষে চলে গেলেন বরেণ্য ক্রীড়াব্যক্তিত্ব আব্দুর রশিদ কচি। টানা দশ দিন মৃত্যুর সাথে লড়াই করে হেরে গেলেন তিনি। সোমবার সকাল ১০ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে কলারোয়ায় ক্রীড়াঙ্গনসহ শোকস্তব্ধতা নেমে এসেছে সবখানে। গুণী ক্রীড়াব্যক্তিত্ব আব্দুর রশিদ কচি(৭৬) ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই পদেই তিনি আসীন ছিলেন। পঞ্চাশ বছরের এই দীর্ঘ সময়ে কলারোয়ার ক্রীড়াঙ্গনকে তিনি স্বমহিমায় আলোকিত করেছেন। প্রচারবিমুখ এই মানুষটির নীরব অথচ বলিষ্ঠ কর্মকাণ্ড ক্রীড়া ক্ষেত্রকে দিনে দিনে করেছে প্রশস্ত ও অগ্রগামী। তিনি কলারোয়ার জয়নগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত মফিজ উদ্দিন বিশ্বাসের জ্যেষ্ঠ পুত্র। তিনি কলারোয়া পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, গত ১৭ মে রাতে ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের নির্বাহী কমিটির সভাশেষে আব্দুর রশিদ কচি অসুস্থ হয়ে পড়লে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ব্রেনস্ট্রোক হওয়ায় আইসিইউতে নেওয়া হয়। পরে তাঁকে সাতক্ষীরা সিবি হাসপাতালে নেওয়ার পর গত বুধবার ফের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেখানে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পরও গত দশ দিনে তাঁর জ্ঞান ফেরেনি। এ অবস্থায় সোমবার সকাল ১০ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ শেষ শ্রদ্ধা জানাতে মরহুমের কলারোয়ার বাসভবনে ছুটে আসেন। সোমবার জোহর নামাজের পর কলারোয়া সরকারি কলেজ ফুটবল মাঠে জানাজাপূর্ব আলোচনা সভায় শোক জ্ঞাপন করে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। আরও আলোচনা করেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক মেয়র আকতারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলি, মরহুমের ভাই এমএ রব শাহিন, আব্দুর রকিব লিচু, আব্দুর রউফ বাচ্চু, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু প্রমুখ। জানাজাপূর্ব আলোচনা সভা পরিচালনা করেন ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম। জানাজা নামাজে ইমামতি করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল বারী। এরপর বিকেলে নিজ গ্রাম বসন্তপুরে আছর নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়

কলায়োরার কেঁড়াগাছিতে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন