সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় মহিলা সংস্থার পক্ষ থেকে জয়িতা জয়ে জ্যোৎস্না কে সংবর্ধনা

জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা জেলা ও উপজেলা পর্যায়ে “সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী” ক্যাটাগরী ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পাওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা’র সদস্যবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীগণ এবং উপজেলা পর্যায়ের চেয়ারম্যান, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সৌজন্যে শহরের কামালনগর লেকভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টে জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা কর্মকর্তা শেখ মোকছেদ আলী’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠঅনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা জেলা ও উপজেলা পর্যায়ে “সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হওয়ায় তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জাতীয় মহিলা সংস্থা শ্যামনগর উপজেলা শাখার চেয়ারম্যান মিসেস শাহানা হামিদ, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার সদস্য রুমা রানী বরকন্দাজ, জাতীয় মহিলা সংস্থা শ্যামনগর উপজেলা সংগঠক আনিছুর রহমান, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, সাংগঠনিক সম্পাদক রওশানারা রুবি, সোনিয়া পারভীন শাপলা, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, খবর সাতক্ষীরা’র সম্পাদক আবু জাফর সিদ্দিকী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার অফিস সহকারি মোতাছেম বিল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল

সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা.বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত) এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় আ.লীগ নেতা আমিনুল ইসলাম মন্টু ওরফে ভুয়া ডিআইজি গ্রেফতার
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত