বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছায় উত্ত্যক্তের শিকার স্কুল ছাত্রীর আত্মহত্যা

যশোরের ঝিকরগাছায় স্কুলের কোচিং থেকে ফিরে অনি রায় (১৩) নামে এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এঘটনা ঘটে। তবে নিহতের পরিবারের দাবি উত্ত্যক্তর শিকার হয়ে তাদের মেয়ে আত্মহত্যা করেছে। সে পৌর সদরের মিস্ত্রীপাড়া এলাকার প্রবাসী গৌতম রায়ের মেয়ে এবং ঝিকরগাছা বিএম স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের ভাই অর্ঘ্য রায় জানান, প্রতিদিনের মত তার বোন স্কুলে কোচিংয়ের জন্য যায়। কোচিং থেকে ফিরে কাউকে কিছু না বলেই নিজের ঘরে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর আগে সে তার এক বান্ধবীকে কল দিয়েছিল কিন্তু সে ফোন রিসিভ করেনি।অর্ঘ্য দাবি করেন তার বোন স্কুল থেকে ফেরার পথে কিছু বখাটে তাকে উত্ত্যক্ত করে। কয়েকজন তার পিঁছু নিয়েছিল।
প্রত্যক্ষদর্শী উর্মি নামের এক মেয়ে জানান, নিহত অনি অনেক জোরে জোরে দৌড়ে বাড়ির দিকে যাচ্ছিলো আর তিনটা ছেলে তার পিছু নিয়েছিল। এদিকে হাসপাতালে নেয়ার পরে নিহতের ভাই অর্ঘ্যের সাথে তিন যুবকের ঝগড়া বাঁধে। তার দাবি ওই তিন যুবকই অনি রায়কে উত্ত্যক্ত করতো। তাদের মধ্যে একজন হাসপাতাল রোড এলাকার জামাল ফার্মেসির মালিকের ছেলে সাকিব। সেও বি.এম স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।
ঝিকরগাছা বি.এম স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ জানান, অনি রায় স্কুলে কোচিং করতে এসেছিল। বাসায় ফিরে আত্মহত্যা করে। তাকে কেউ উত্ত্যক্ত করতো কিনা জানা নেই। ওর সহপাঠীদের সাথে কথা বলে বিস্তারিত জানা যাবে।
ঝিকরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, নিহত অনি রায় নিজ ঘরে মায়ের শাড়ি পেঁচিয়ে ঝুলে পড়ে। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এখনো পর্যন্ত উত্ত্যক্ত করার কোনো প্রমাণ মেলেনি। এ বিষয়ে তদন্ত চলছে। নিহতের ভাই একটি অপমৃত্যু মামলা করেছেন। আজ লাশের ময়নাতদন্ত হবে।

একই রকম সংবাদ সমূহ

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ

যশোরের ঝিকরগাছায় মহাসড়কের পাশের একটি বাঁশঝাড় থেকে আবু হুরাইরা মিম (২৫) নামেবিস্তারিত পড়ুন

রোদ, গরম আর হঠাৎ ঝড়: কেন এতো অস্থির দেশের আবহাওয়া?

সকালে তপ্ত রোদ আর ভ্যাপসা গরমে যখন জনজীবন ওষ্ঠাগত, ঠিক কয়েক ঘণ্টাবিস্তারিত পড়ুন

  • ঝিকরগাছায় অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকারক রং দিয়ে তৈরি হচ্ছে কেক
  • কলারোয়ায় বাস-নছিমনের সংঘর্ষ, নিহত-১
  • যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
  • যশোরের গদখালিতে বিশেষ পাঁচ দিবস ঘিরে ফুল বিক্রির লক্ষ্য ছুঁয়েছে শত কোটিতে
  • শংকরপুরে কৃষকের বছরের পরিশ্রম দুর্বৃত্তদের আগু*নে পুড়ে ছাই
  • ‘ফুলের রাজ্য’ যশোরের গদখালীতে ‘টিউলিপে’ সম্ভাবনার আভাস
  • যশোরের ঝিকরগাছায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
  • ঝিকরগাছায় বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
  • কীটনাশক ব্যবহারে সাধারণ ভুল ও এর প্রভাব: কৃষি বিপ্লবের সামনে বড় বাধা
  • সাংবাদিক পরিচয়ে প্রাণীসম্পদ অধিদপ্তরের ৭৫ টাকার বীজ ১২’শ টাকায় বিক্রি!
  • এনজিও’র লোন গ্রান্টারে শিক্ষিকার চেক ও ষ্ট্যাম্প নিয়ে প্রতারণার অভিযোগ
  • মালয়েশিয়ায় মৃ*ত্যুর ৭দিন পর বাগআঁচড়ার যুবকের ম*রদে*হ এলো বাড়িতে