শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ট্রেনে কাটা পড়ে বালিয়াডাঙ্গা বাজার ব্যবসায়ীর মৃত্যু

বেনাপোলের কাগজপুকুর এলাকায় ট্রেনে কাটা পড়ে কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের কাপড় ব্যবসায়ী আলী হোসেনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ( ২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নিহতের মরদেহটি উদ্ধার করেছে যশোর রেলওয়ে পুলিশ।

নিহত আলী হোসেন (৪০) কলারোয়া উপজেলার বালিয়াডাঙ্গা বাজারের পার্শ্ববর্তী বাকসা গ্রামের মৃত রমজান আলী চৌকিদারের সেজ ছেলে।

স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ‘বেনাপোল এক্সপ্রেস’ নামের ট্রেনেটি কাগজপুকুর এলাকায় পৌঁছলে আলী হোসেন ট্রেন লাইনের ওপর শুয়ে পড়েন। এ সময় ট্রেনটি তার শরীরে ওপর দিয়ে চলে যায় ফলে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় রেলওয়ে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা ( নাভারন) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেনাপোল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেতাফুর রহমান জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আমরা খবর পাই কাগজপুকুর বাজারের একটু সামনে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে।

রেলওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ