সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় বিয়ের দাবীতে ভাগ্নের বাড়িতে মামীর অবস্থান! থানায় অভিযোগ

পরকীয়ার জেরে ভাগ্নে রিপন মোড়লের বাড়িতে বিয়ের দাবীতে মামীর অনশনের খবর পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে তালা ও কলারোয়া দুই উপজেলার মধ্যবর্তী কাটাখালি গ্রামে।
২১ জুলাই রাতে স্বামী গফুর মল্লিক (৪৫)কে ঘুমের ওষুধ খাইয়ে পরকীয়া প্রেমিক ভাগ্নে রিপনের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয় মামী। ঘটনাটি আচ করতে পেরে স্ত্রীর দেওয়া ওষুধ না খেয়ে মুখের মধ্যে জিহ্বার তলায় রেখে ঘুমের ভান ঘরে শুয়ে ছিলেন।

খবর পেয়ে তথ্য সংগ্রহের জন্য সাংবাদিকরা রিপন মল্লিকের বাড়িতে গেলে রিপনের বাড়ির লোক গেটে তালা মেরে পালিয়ে যায়। এসময় সাংবাদিক দেখে এলাকার উৎসুক জনতা ওই বাড়ির গেটের সামনে ভিড় জমাতে থাকে।

ভুক্তভোগী স্বামী গফুর মল্লিক বলেন, আমি দীর্ঘ ৪ বছর জীবিকার তাগিতে মালয়েশিয়া থেকে বছর দেড়েক আগে বাড়ি ফিরে আসি। বিদেশ থাকাকালীন সময়ে জানতে পারি আমার স্ত্রী চম্পা বেগম (৩২) আমার চাচাতো ভাগ্নে মিজানুর মোড়লের ছেলে রিপন মোড়লের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। বিষয়টি একাধিকবার ঘরোয়াভাবে শালিসের মাধ্যমে মিমাংসা করা হলেও তাদেরকে বিভক্ত করা যায়নি। আমার স্ত্রী বিভিন্ন সময়ে আমার ঘরে থাকা সাড়ে ৫ লক্ষ টাকা ও আড়াই ভরি গহনা অতিগোপনে আত্মসাৎ করেছে বলে জানান।

গফুর মল্লিকের ভাইয়ের স্ত্রী রহিমা বেগম ও সুফিয়া খাতুন বলেন, বিগত ৪ বছর যাবত আমরা তাদের পরকীয়ার ঘটনা জানতে পেরে তাদেরকে একাধিকবার সাবধান করেছি। কিন্তু তাতেও কোন লাভ হয়নি। এমনকি পরকীয়ার কারণে রিপন এখনো অবিবাহিত আছে বলেও জানান তারা।

এবিষয়ে গফুর মল্লিকের মেয়ে অনার্স ১ম বর্ষের ছাত্রী বলেন, আমার বাবার দ্বিতীয় স্ত্রী পরকীয়া প্রেমিকের সাথে মেলামেশা করার দিন আব্বুকে ঘুমের ওষুধ খাওয়ায়। গত রাতেও আব্বুকে ঘুমের ওষুধ দিয়েছিল। কিন্তু আব্বু বুঝতে পেরে না খেয়ে খাওয়ার অভিনয় করে। শুক্রবার রাত ১১টার দিকে আমার আব্বু তাদের হাতেনাতে আটক করলে রিপন মোড়ল পালিয়ে যায়। রাতে বিষয়টি জানা জানি হলে সকালে আমার মা তার প্রেমিকের বাড়িতে বিয়ের দাবীতে যায়। তারপর থেকে তিনি সেখানেই আছেন। তবে রিপন মোড়ল গা-ঢাকা দিয়ে আছে বলে জানায় এলাকাবাসী।

এব্যপারে রিপনের পরিবারের সাথে কথা বলতে চাইলে তারা সাংবাদিক দেখে ঘরের বারান্দা ও বাড়ির সীমানা প্রাচিরের গেট তালাবদ্ধ করে দেয়। বার বার চেষ্টা করা হলেও তারা কেউ কোন বক্তব্য দেবেন না বলে জানিয়ে দেন।

এ ঘটনায় বাদী হয়ে গফুর মল্লিক পাটকেলঘাটা থানায় একটি অভিযোগ করেন।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন পাটকেলঘাটা থানা পুলিশের ওসি (তদন্ত) জেল্লাল হোসেন।
এঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া উপজেলার ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার  কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টিবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম