রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দু’টি পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ডাক্তার ইসমাইল

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত ও যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজ পত্রিকায় গত ২৭ আগস্ট, ২০২০ তারিখে আমাকে জড়িয়ে প্রকাশিত একটি সংবাদ দৃষ্টি গোচর হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

প্রকৃত ঘটনা হচ্ছে- উল্লেখিত রোগী হাজেরা খাতুন কলারোয়া সরকারি হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি হন গত ১৩ আগস্ট। সেখানকার কর্তব্যরত চিকিৎসক এর পরামর্শক্রমে গত ১৫ আগস্ট স্থানীয় মুন্না ডায়াগনস্টিক সেন্টার থেকে আল্ট্রাসনোগ্রাম পরীক্ষার মাধ্যমে তার পিত্তথলির পাথর নিশ্চিত হন। পরবর্তীতে রোগীর স্বজনরা ডায়াগনস্টিক রিপোর্ট ও রোগী নিয়ে আমার ক্লিনিকে ভর্তি হন। রিপোর্টের আলোকে ও স্বজনদের সাথে আলোচনা সাপেক্ষে গত ২২ আগস্ট রাতে অপারেশন সম্পন্ন করি। অপারেশনের পর পিত্তথলিতে ইনফেকশন পরিলক্ষিত হলেও পাথর পাওয়া যায়নি। উল্লেখ্য যে, পিত্তথলির পাথর অপারেশনের ক্ষেত্রে
সম্পূর্ণ পিত্তথলি কেটে ফেলতে হয়। এছাড়া উল্লেখিত রিপোর্টে পাথরের সাইজ উল্লেখ করা ছিল দশমিক ৭৯ সেন্টিমিটার, সিভিডি’র ডায়ামিটার ৩ মিলিমিটার। ওই ডায়াগনস্টিক রিপোর্টের ভিত্তিতেই অপারেশন করা হয়। অর্থাৎ রিপোর্ট ছিল ত্রুটিপূর্ণ বা ভুল কিন্তু অপারেশন ভুল হয়নি।

এছাড়া প্রকাশিত খবরে আমার বক্তব্য সঠিক ভাবে উপস্থাপিত হয়নি, সেখানে মনগড়া বক্তব্য দেয়া হয়েছে।

তাছাড়া আমার ক্লিনিক অনিবন্ধিত নয়, স্বাস্থ্য অধিদপ্তরে অনলাইন রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছে, যার রেজিস্ট্রেশন কোড নাম্বার HSM86496.

আমি প্রকাশিত খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী:

ডাক্তার ইসমাইল হোসেন
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), পিজিটি (সার্জারি)
প্রভাষক,
সাতক্ষীরা মেডিকেল কলেজ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করা হয়েছে। এবিস্তারিত পড়ুন

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা