বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় সুরক্ষা এবং রেফারেল বিষয়ক ওরিয়েন্টেশন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় নারীর সুরক্ষা এবং রেফারেল বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিআরডিবি হলরুমে উত্তরণের ইয়ুথ ইম্পাওয়ার্ড প্রোজেক্টের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কারিগরী সহযোগীতায় এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন দেবহাটা থানার এসআই সেলিম রেজা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, উপজেলা ইমাম সমিতির সভাপতি সভাপতি আব্দুস সত্তার, ইউপি সদস্য ফরিদা পারভীন প্রমুখ।

অন্যান্যদের মধ্যে ইউপি সদস্য রফিকুল ইসলাম মন্টু, ইউপি সদস্য ফতেমা খাতুন, ইয়ুথ ইম্পাওয়ার্ড প্রোজেক্টের প্রোগ্রাম অফিসার আবু এমরান হোসেন, টেকনিক্যাল অফিসার নাজমিন নাহার, এমিনি অফিসার আইরিন স্টিফেন, সিএফ রাকিব হোসেন শামিম, এসসিএফ নাজমুস সাকিব সহ ইয়ুথ লিডার, ধর্মীয় নেতা, আইন প্রয়োগকারী সংস্থা, গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় নারী নির্যাতন, বাল্য বিবাহ প্রতিরোধে সম্মলিত প্রচেষ্টার কথা তুলে ধরা হয়। এছাড়া বাল্যবিবাহ বিভিন্ন অপরাধ সৃষ্টি করে বলে বক্তারা চিহ্নিত করেন। বাল্যবিবাহ প্রতিরোধে সরকারি সেবা ৯৯৯ বা ১০৯ এ কল করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়। এছাড়া গ্রাম পর্যায়ে মানুষকে সচেতন করে নারী সুরক্ষা প্রদান করার পরামর্শ দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী