বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে হত্যাকাণ্ডে জড়িত ২ আসামী গ্রেপ্তার রক্তমাখা চাকু মোটরসাইকেল উদ্ধার

নড়াইলে হত্যাকাণ্ডে জড়িত ২ আসামী গ্রেপ্তার রক্তমাখা চাকু মোটরসাইকেল উদ্ধার করেছে নড়াইল জেলা পুলিশ।

নড়াইলের কালিয়া উপজেলার কালডাংগা গ্রামের ইয়াছিন মোল্যা (২২) নামের এক রাজমিস্ত্রিকে হত্যার ঘটনা ঘটেছে। নিখোঁজ ইয়াছিনের মৃতদেহ উদ্ধারের মাত্র ১২ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত মূল আসামী ও তার প্রধান সহযোগিকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা পুলিশ।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা চাকু ও মৃতের ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- নড়াইল সদর উপজেলার চাঁদপুর গ্রামের কুদ্দুস মোল্যার ছেলে হোসাইন মোল্যা ওরফে হামজা (২০) এবং একই গ্রামের মফিজ খাঁনের ছেলে হাসিব খাঁন (২০)।

গত ১৬ জানুয়ারি রাতে মৃত ইয়াছিন বন্ধুদের সাথে নড়াইল সদর থানাধীন হিজলডাঙ্গা গ্রামে মেলা দেখতে যাওয়ার উদ্দেশ্যে নিজের মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ সদর উপজেলার ভওয়াখালি গ্রামস্থ তার বর্তমান ভাড়া বাড়ি থেকে বের হয়। ঐ দিন রাতে ইয়াছিন বাড়িতে ফিরে না আসায় তার বোন ১৮/০১/২০২৩ তারিখ নড়াইল সদর থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন। উক্ত নিখোঁজ ডায়েরীর প্রেক্ষিতে সোমবার ২২ তারিখ দুপুরে ইয়াছিন মোল্যার লাশ উদ্ধার করে পুলিশ।

লাশ উদ্ধারের সংবাদ শুনে পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনায় জড়িত প্রকৃত আসামীদের গ্রেফতারের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপারের নির্দেশনায় নড়াইল জেলা পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত মূল আসামীদের গ্রেপ্তার করে।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা হত্যাকাণ্ডের সাথে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা