শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিষ্কাশ‌নের পথ রুদ্ধ: জলাবদ্ধতায় নাকাল সাতক্ষীরাবাসী, বিপর্যস্ত জনজীবন!

গাজী হাবিব, সাতক্ষীরা: কয়েকদিনের টানা বর্ষনের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় নাকাল হয়ে পড়েছে সাতক্ষীরা পৌরসভাসহ সদর উপজেলার প্রায় দুই লক্ষ মানুষ। বিপর্যস্ত হয়েছে প্রায় এক লাখ মানুষের জীবন। পুরোপুরি ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, ডু‌বে গে‌ছে বিশুদ্ধ পানির আধার, রাস্তার উপরে হাঁটু পানি, ঘরের ভেতরে পানি, রান্নাঘরেও পানি। সবমিলিয়ে চরম বিপর্যয় নেমে এসেছে মধ্যবিত্তের জীবনে। দু‌র্বিষহ হ‌য়ে উঠে‌ছে জনজীবন।

স্থানীয়‌রা জানান, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকা এবং পা‌নি নিষ্কাশ‌নের পথ বন্ধ ক‌রে অপরিকল্পিত মৎস্য ঘের গড়ে তোলায় বিগত কয়েক বছর ধরে সাতক্ষীরা পৌরসভাসহ সদর উপজেলার প্রতিটি ইউনিয়নেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এসব এলাকায় ছয় থেকে আট মাস পানিতে হাবুডুবু খায় মানুষ। তবে প্রাকৃতিক দুর্যোগেও জলাবদ্ধতা নির‌সনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কোনো পূর্বপ্রস্তু‌তি গ্রহণ করতে দেখা যায় না।

সরেজমিনে, সাতক্ষীরা পৌরসভার কামালনগর, ইটাগাছা, পলাশপোলের মধুমল্লারডাঙি, মেহেদীবাগ, রসুলপুর, বদ্দীপুর কলোনি, রইচপুর, মধ্য কাটিয়া, মাঠপাড়া, মুনজিতপুর, রথখোলা, রাজারবাগান, গদাইবিল, মাছখোলা ও পুরাতন সাতক্ষীরার নিম্ন এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অধিকাংশ এলাকায় বসতবাড়ি, রান্নাঘর ও গোয়ালঘরে পানি উঠেছে। ডুবে গেছে টিউবওয়েল। দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। জলাবদ্ধতা কবলিত এলাকার মানুষ ককশিটের ভেলা তৈরি করে যাতায়াত করছে।

পৌরসভার ৯নং ওয়ার্ডের রসুলপুর এলাকার আবুল হাসান বলেন, ড্রেন না করেই যে যার মত করে বাড়ি করছে। তৈরী করছে দোকানপাট। পৌর কর্তৃপক্ষ দেখাশোনা করলে এরকম বিপদে পড়তাম না। একটু জোরে বৃষ্টি হলেই আমার উঠোনে পানি দাড়িয়ে যায়। উঠোন উঁচু করতে গেলে ঘর ভেঙে নতুন করে বানাতে হবে। গত কয়েকদিনের বৃষ্টিতে আমার ঘরের ভেতরে পানি জমে গেছে। ড্রেন বলে কিছুই নেই। পাশেই খাল। অথচ পানি সরানোর পথ প্রভাবশালীরা বন্ধ করে দিয়েছে।
পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছা বিলপাড়ার বাসিন্দা মন্টু সরদার বলেন, দু’দিনের টানা বৃষ্টিতে পুরো গ্রাম পানিতে তলিয়ে আছে। পানি নিষ্কাশনের পথ বন্ধ করে ইটাগাছার বিলে অপরিকল্পিত মৎস্য ঘের করার কারণেই এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

বদ্দিপুর কলোনী এলাকার সাজেদা বেগম বলেন, বৃষ্টি হলেই গত ১০ বছর ধরে ৩নং ওয়ার্ডে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ছয় থেকে আট মাস আমরা পানিবন্দি হয়ে থাকি। কিন্তু প্রতিকারের কোনো উদ্যোগ নেয় না পৌরসভা। তাকিয়ে দেখেন বাড়ির সামনের রাস্তায় হাঁটু পানি জমে আছে। রান্না ঘরে পানি। হাঁড়ি জ্বলা বন্ধ। ঘরের মধ্যে সাপ-পোকা-মাকড় ওঠে। দিনের বেলায় কোন রকমে বাড়ি থাকলেও রাতে সন্তানদের নিয়ে অন্যত্র রাত কাটাই।

মাছখোলা গ্রামের ইসমাইল হোসেন বলেন, আমাদের উঠোনে পানি জমে আছে। ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। ডুবে গেছে সবজি ক্ষেত। গোয়ালঘরের মাঝ বরাবর পানি উঠেছে। ড্রেন না থাকায় সরছে।

সংবাদকর্মী শহীদুজ্জামান শিমুল বলেন, ৬নং ওয়ার্ডের কুখরালী উত্তরপাড়ার প্রধান রাস্তাটির দু’পাশের তিন শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। শহরের ইটাগাছা, গড়েরকান্দা, কুখরালী ও বাঁকাল বারুইপাড়া এলাকার পানি আসে যে বিলে, সেই বিলের পানি বেরোনোর পথ বন্ধ করে রেখেছে স্থানীয় প্রভাবশালী ঘের মালিকরা।

এছাড়া, জেলার সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা ভোমরা স্থলবন্দর। চলমান বৃষ্টিতে স্থলবন্দর সংলগ্ন অধিকাংশ সড়ক জলমগ্ন হয়ে আছে। স্থানীয় বাসিন্দারা জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে ইউনিয়নের চেয়ারম্যান ইসরাইল গাজীকে দায়ী করে শনিবার সকালে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিল। এতে সিএন্ডএফ নেতৃবৃন্দ জরুরী ভিত্তিতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করলে বুধবার (৮ জুলাই) সকালে অঝোর বৃষ্টির মধ্যেও জলাবদ্ধ এলাকা পরিদর্শনে যান ইউএনও, এসিল্যান্ডসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ বলেন, এই বৃষ্টিতে সাতক্ষীরা পৌরসভাসহ সদর উপজেলার বেশ কিছু অঞ্চল জলাবদ্ধ হয়ে পড়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরে উপজেলার বাজেট থেকে ৫০ কিলোমিটার সেচনালা ও খাল সংস্কার করা হয়েছে। পানি নিষ্কাশনের জন্য নির্মাণ করা হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কালভার্ট। বেতনা নদী খনন চলমান রয়েছে। দু’এক দিনের মধ্যে শাল্যে ও কুঞ্জোডাঙির স্লুইস গেট খুলে দেওয়া হবে। শহরের উপর দিয়ে প্রবাহমান প্রাণসায়ের খালে পৌরসভার পানি ফেলতে পারলে জলাবদ্ধতা কমে যাবে। এছাড়া ঘের মালিকদের পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সাতক্ষীরার ধুলিহর ইউনিয়নের কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্ময় সভা

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভাবিস্তারিত পড়ুন

টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, জনভোগান্তি চরমে

দুই সপ্তাহের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়ছে সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকা এতে ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, ডুবে গেছে বাড়িঘর ও ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ, অচল হয়ে পড়া ড্রেনেজ ব্যবস্থা। অপরিকল্পিতভাবে মাছের ঘেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
  • ​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান