বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পারুলিয়ায় এক রাতে ৪ দোকানে চুরি, নিরাপত্তা নিয়ে দুচিন্তায় ব্যবসায়ীরা!

নিজস্ব প্রতিনিধি : দেবহাটায় সার্কাসের প্রভাবে পারুলিয়া এলাকায় চুরি সহ নানা অপরাধের মাত্রা বেড়ে চলেছে। জনমত আছে পারুলিয়ায় সার্কাস, যাত্রাগান হলেই জড়ো হয় চোর সহ দুষ্কৃতিকারীরা। এসব অনুষ্ঠানের আড়ালে এই চক্রের সদস্যরা সুযোগ বুঝে চুরি সংঘটিত করে আসছে দীর্ঘদিন ধরে। তারই অংশ হিসাবে (৭ ফেব্রুয়ারী) বুধবার ভোররাতে উপজেলার পারুলিয়া সোনালি ব্যাংকের নীচতলার মোজদ্দেদীয়া ফার্মেসি, দেব ভ্যারাইটি ষ্টোর, রেজাউলের জুতার গোডাউন এবং রেইনবো টেইলার্স থেকে চুরির ঘটনা ঘটে। সার্কাস প্যান্ডেলের প্রায় ১ কিলোমিটার দুরে এ চুরির ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক বিরাজ করছে। চুরি হওয়া প্রতিষ্ঠানের সিসি টিভির ফুটেজে দেখা গেছে মুখ ঢেকে দোকানের ভিতরে প্রবেশ করে ক্যাশ বক্স থেকে নগদ টাকা ও মালামাল নিতে। পরে চোরচক্র কৌশলে পালিয়ে যায়। বর্তমানে গোটা এলাকার ব্যবসায়ীদের মনে দারুণভাবে ভীতি কাজ করছে। এমনকি ব্যবসা প্রতিষ্ঠান নিয়েও ব্যবসায়ীরা রীতিমত টেনশানে পড়েছেন। সার্কাস আয়োজন বন্ধ না হলে প্রতিষ্ঠানের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা আরো খারাপের দিকে যেতে পারে বলেও ধারণা করছেন অনেক ব্যবসায়ীরা।

জানা গেছে, সার্কাস প্যান্ডেলে দর্শক আকর্ষণ করতে সেখানে মনোরঞ্জন দিতে আনা হয়েছে যশোরের বিশেষ এক পল্লীর নর্তকীদের। এছাড়া চলচ্চিত্রের বাদ পড়া “বি” গ্রেডের নায়িকা নামধারীদের এনে মাইকিং করে দর্শকদের আকর্ষন বাড়ানো হচ্ছে। আগামী ১৫ ফেব্রুয়ারী থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। কিন্তু এরমধ্যে নাচ, গান আর নামমাত্র সার্কাসের আয়োজন করেছেন পারুলিয়ার একটি জুয়াড়ি ও মাদকসেবী চক্র। আয়োজকদের জুয়ার আসর বসিয়ে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার স্বপ্নটি বন্ধ। কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচারের মাধ্যমে শব্দ দূষণ করে যাচ্ছেন আয়োজকরা। তাছাড়া এসএসসি পরীক্ষার অন্তিম মুর্হ‚তে প্রস্তুতি নিয়ে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। পরীক্ষার মুখোমুখি সময় এমন আয়োজন হওয়ায় শিক্ষার্থীরা পড়ালেখায় মন বসাতে পারছে না। দুপুরের পর থেকে গভীর রাত্র পর্যন্ত শব্দ যন্ত্রের তীব্র আওয়াজে শিশু সহ অসুস্থ মানুষের শারিরিক ও মানসিক বিপর্যয়ে ঠেলে দিচ্ছে। পরীক্ষার পূর্ব মুর্হ‚তে এমন আয়োজনের অনুমতি নিয়েও এলাকায় চলছে নানা সমালোচনা।

স্থানীয়রা জানান, সার্কাসের টাকা জোগার করতে উঠতি বয়সের যুবকরা এমন কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। এলাকায় এমন কর্মকান্ড আরো বেশিদিন চলতে থাকলে বাড়িতে বাড়িতেও চুরির মত ঘটনা দেখা দিতে পারে। তাছাড়া গ্রাম অঞ্চলে এমন আয়োজনে সমাজিকতার অবক্ষয় হচ্ছে। তাই এটি দ্রæত বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এবিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মাহমুদ হোসেন জানান, চুরির ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যহত আছে। তিনি আরো বলেন, সার্কাসকে কেন্দ্র করে অসামাজিক কর্মকান্ড, জুয়া, মাদকের বিকিনি করার সুযোগ দেওয়া হবে না। বিষয়টি নিয়ে আমরা কঠোর নজরদারীতে রেখেছি।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন বিএনপি’র নামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা,বিস্তারিত পড়ুন

দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চলমান মাদকের প্রভাব বিস্তার, চোরাচালানী বন্ধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক
  • দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি দেবহাটার সজল
  • ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল
  • দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
  • দেবহাটায় অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ ও জরিমানা