রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বস্তুনিষ্ঠতার প্রত্যয়ে কলারোয়ায় পত্রদূতের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২৮ পেরিয়ে ২৯-এ দৈনিক পত্রদূত। বীর মুক্তিযোদ্ধা শহীদ আলহাজ্ব স. ম আলাউদ্দীনের হাতে গড়া সাতক্ষীরা থেকে প্রকাশিত এ পত্রিকাটি জেলার গন্ডি পেরিয়ে সমৃদ্ধ হয়েছে আশপাশের জেলার বিভিন্ন এলাকাতেও।

সোমবার (২৩ জানুয়ারি) ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দৈনিক পত্রদূত পরিবার কলারোয়ায় আয়োজন করে আঢ়ম্বর অনুষ্ঠানের।

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আর গঠনমূলক সমালোচনার প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানের বক্তারা।

আলোচনা সভা ও কেক কাটার পর দোয়া অনুষ্ঠানে পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহীদ আলহাজ্ব স. ম আলাউদ্দীন, সম্পাদকমন্ডলীর সভাপতি মো. আনিসুর রহিমসহ পত্রদূত পরিবারের যারা মৃত্যুবরণ করেছেন তাদের মাগফিরাত ও প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদক প্রয়াত সুভাষ চৌধুরীর পরলৌকিক শান্তি কামনা করা হয়। একই সাথে পত্রিকাটির বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভিন সেজুতি, উপদেষ্টা সম্পাদক এডভোকেট আবুল কালামসহ সকল কলাকৌশলী, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের দীর্ঘায়ু সুস্থতা কামনা করা হয়।

বিকেলে কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলি বিশ্বাস।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন পত্রদূতের উপদেষ্টা মন্ডলির সদস্য শেখ জাভিদ হাসান।

দৈনিক পত্রদূতের কলারোয়া প্রতিনিধি শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লুর সভাপতিত্বে ও নিজস্ব প্রতিনিধি প্রভাষক আরিফ মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার- ভূমি (এসিল্যান্ড) তহমিনা সুলতানা লীনা, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আবু নসর, দৈনিক পত্রদূতের চিফ রিপোর্টার আব্দুস সামাদ, সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক কেএম আনিসুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের (একাংশ) সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শেখ রাশেদুল হোসেন কামরুল, উপজেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সহ-সভাপতি প্রভাষক শেখ আলকামুন বাবলু, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বক্তা মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রকিবুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক পত্রদূতের জয়নগর প্রতিনিধি ও কলারোয়া প্রেসক্লাবের (একাংশ) সাধারণ সম্পাদক আব্দুর রহমান, খোরদো প্রতিনিধি এমএ আইয়ুব হোসেন, কেঁড়াগাছি প্রতিনিধি ওহিদুজ্জামান খোকা ও সাংবাদিক ফারুক হোসেন রাজ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলারোয়া প্রেসক্লাবের (একাংশ) সাধারণ সম্পাদক আব্দুর রহমান (পাঁচপোতা), রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি এস এম জাকির হোসেন, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি শামসুর রহমান লালটু, দৈনিক যুগান্তরের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম, দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি ইব্রাহিম খলিল, হোসেন আলী, জেলা সাংবাদিক পরিষদের সভাপতি হাবিবুর রহমান সোহাগ, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী, সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ডাক্তার শফিকুর রহমান, সাংবাদিক সুজাউল হক, সরদার জিল্লুর রহমান, জুলফিকার আলী, রাজু রায়হান, এসএম ফারুক হোসেন, সুমন হোসেন, আশীষ, নাসিমুল হক, সেলিম খান, নাজির হোসেন, জাহাঙ্গীর হোসেন, ফিরোজ আহমেদ, আজিজুর রহমান, রাসেল হোসেন, সুমন হোসেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত