বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বহু উপদেষ্টাকে গৃহবন্দি করেছেন পুতিন, গা ঢাকা দিয়েছেন নিজেও, দাবি বাইডেনের

আবারও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার দাবি, পুতিন তার বেশ কয়েকজন উপদেষ্টাকে গৃহবন্দি করে রেখেছেন। এমনকি নিজেও কোথাও গা ঢাকা দিয়ে থাকতে পারেন।

ইউক্রেনে রুশ সামরিক অভিযানের বিষয়ে কথা বলতে এই মন্তব্য করেন বাইডেন।

এ সময় বাইডেন আরও বলেন, “ইউক্রেনের কয়েকটি অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের যে ঘোষণা দিয়েছে রাশিয়া, তা নিয়ে ঘোর সন্দেহ রয়েছৈ। তিনি (পুতিন) হয়তো নিজেও কোনও গোপন ঠিকানায় চলে যেতে পারেন। তাছাড়া তার কয়েকজন উপদেষ্টাকে হয় বরখাস্ত করা হয়েছে, নয়তো তাদের গৃহবন্দি করে রাখা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের দাবি, রাশিয়ার প্রেসিডেন্টকে নিয়ে তিনি এমন অনেক কিছু শুনছেন।

আপাতত আর কিছু বলছেন না।

তিনি আরও জানান, কিয়েভসহ ইউক্রেনের কিছু জায়গা থেকে মস্কো সেনা কমানোর ঘোষণা করেছে বটে। তবে তার বাস্তবায়ন কতটা হচ্ছে বা আদৌ হচ্ছে কি না তা নিয়েও তার যথেষ্ট সন্দেহ আছে।

আমেরিকার প্রেসিডেন্ট আরও বলেন, কিছু জায়গায় সেনা নিয়ন্ত্রণও করে থাকতে পারে রাশিয়া।

কিন্তু এর ফলে ডোনবাস অঞ্চলে আক্রমণ আরও বাড়তে পারে।

বাইডেনের কথায়, “তাই নিশ্চিত করে বলা যাবে না, কিয়েভ থেকে সেনা সরছে কি না। বরং এই প্রমাণ মিলছে যে, পুতিন ডোনবাসে আরও বেশি সংখ্যক সেনা পাঠাচ্ছেন। ” সূত্র: রয়টার্স, ব্লুমবার্গ, ডেকান হেরাল্ড, পলিটিকো

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা