শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপির সমাবেশে তামিম ইকবাল, রাজনীতিতে পদার্পণের ইঙ্গিত?

তামিম ইকবালের দুই সতীর্থ মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান রাজনীতিতে পা রেখেছেন। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের হয়ে নির্বাচনেও অংশ নিয়েছেন। বিতর্কিত নির্বাচনে জয় পেয়ে সংসদ সদস্য বনেছেন। কিন্তু তামিম কখনোই রাজনীতির চৌকাঠ মাড়াননি।

তবে গত শনিবার (১০ মে) চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’-এ যোগ দেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। সেখানে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে মঞ্চের অগ্রভাগে ছিলেন তামিম। যদিও সমাবেশে নিজের বক্তব্যে রাজনৈতিক বিষয়াবলী সরাসরি এড়িয়ে গেছেন তিনি।

বক্তব্যের শুরুতেই তামিম নিজের অবস্থান পরিষ্কার করে বলেন, ‘আমি পলিটিক্যাল কেউ না। আমি একজন স্পোর্টসম্যান। তাই স্পোর্টস নিয়েই কথা বলব।’

এরপর তামিম গত ১৫ বছরে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের পিছিয়ে পড়ার কথা বলেন। তার ভাষায়, ‘একটা সময় সব খেলাতেই জাতীয় দলে চট্টগ্রামের ৬-৭ জন করে থাকত। কিন্তু গত ১৫ বছরে চট্টগ্রাম থেকে কষ্টেসৃষ্টে একজন কি দুইজন সুযোগ পেয়েছেন। এমনটা কেন হয়েছে, তার জবাব খুঁজে বের করা জরুরি।’

ভবিষ্যতে এই চিত্র বদলাবে বলে আশা প্রকাশ করেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক এবং দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

তবে একটি রাজনৈতিক দলের সমাবেশে তামিমের যোগ দেওয়ার বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তাকে রাজনীতিতে জড়িয়ে সাকিব-মাশরাফির বর্তমান দুরবস্থার কথা মনে করিয়ে দিয়েছেন।

যদিও তামিম নিজের বক্তব্যের শুরুতেই ‘আমি পলিটিক্যাল কেউ না’ বলে রাজনীতির আলোচনা থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। তবে যেখানে বিএনপির এই সমাবেশের শিরোনামই ছিল ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’, সেখানে নিজের রাজনৈতিক অবস্থানের একটা প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়েছেন তামিম, তা বলাই বাহুল্য।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, জাতীয় কাউন্সিল আয়োজন, মেয়াদোত্তীর্ণবিস্তারিত পড়ুন

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ভাষাসৈনিক ও বিএনপির জাতীয় স্থায়ীবিস্তারিত পড়ুন

আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারবিস্তারিত পড়ুন

  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
  • হাইকোর্টের রায়: সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
  • আমি প্রধানমন্ত্রীর বন্ধু নই, বিএনপির সাধারণ কর্মী: শাহে আলম
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের : দ্য ডেল্টাগ্রামের জরিপ
  • আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড: আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার আহ্বান উপদেষ্টার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী