রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জয়নগর বদরুন্নেছা মাধ্যমিক বালিকা

বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমে তালাবদ্ধের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ার জয়নগর বাজার সংলগ্ন বদরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল কুদ্দুসের অফিস রুমে বাহির থেকে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।

জানাযায়, মঙ্গলবার (১৭ জানুয়ারি) স্কুল চলাকালিন সময়ে সহকারি শিক্ষকরা প্রধান শিক্ষকের রুমে মিটিং চলাকালিন সময়ে স্কুলের পিয়ন পদে নিয়োগের কিছু টাকা দিয়ে একটি টয়লেট তৈরীর দাবি জানায়। কিন্তু সেই দাবি প্রধান শিক্ষক নাকোচ করে দেওয়ায় সহকারি শিক্ষকরা প্রধান শিক্ষকের রুমে বাইরে থেকে তালাবদ্ধ করে দেয়। যাহাতে তিনি রুমের ভিতর প্রবেশ করতে না পারেন। এমনিই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ উঠেছে। এদিকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে স্কুল কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানিয়েছেন, নিয়োগের টাকা প্রধান শিক্ষক একাই ভোগ করার চেষ্টা করছে আর সেই টাকা থেকে কিছু টাকা স্কুলের উন্নয়নের জন্য সহকারি শিক্ষকরা চাইতে গেলে এমনই বিপত্তি বাঁধে। এদিকে স্কুলের সহকারি শিক্ষকরা চাইছেন নিয়োগের সব টাকা প্রধান শিক্ষকের পকেটে না গিয়ে সেখান থেকে সামান্য কিছু টাকা দিয়ে স্কুলে একটি টয়লেট স্থাপন করা হউক। কিন্তু তাতেই প্রধান শিক্ষক রুহুল কুদ্দুসের আপত্তি। তিনি চাইছেন সব টাকা একাই ভোগ করবেন আর সেই বিষয়ে প্রধান শিক্ষকের সাথে সহকারি শিক্ষকদের আপোষ না হওয়ায় প্রধান শিক্ষকের রুমে বাইরে থেকে তালা বদ্ধ করে দেওয়া হয়। যাতে প্রধান শিক্ষক রুমের ভিতরে প্রবেশ করতে না পারেন।

এই বিষয়ে প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস সাংবাদিকদের জানিয়েছেন, তালা বন্ধকরে রাখার ঘটনাটি সত্য নয়, তার কাছে সহকারি শিক্ষকেরা স্কুলে একটি টয়লেট স্থাপনের জন্য কিছু টাকা চেয়েছে সেই টাকা দিতে অস্বীকার করায় তারা ক্ষুব্ধ আমার উপর। সেই বিষয়ে তাদের সাথে বাকবিতন্ডা হয়।

এদিকে আরোও জানাগেছে, শিক্ষকেরা তার কাছে অবমুল্যায়িত হন নানা সময়ে। দীর্ঘদিনের স্কুলটির দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি আজও শুধু তাই নয় স্কুলের প্রধান ফটকের গেটটির জরাজীর্ণ অবস্থা। এছাড়া স্কুলে নেই কোন শহীদ মিনার। বিদ্যালয়টিতে কয়েকটি ভবন রয়েছে কিন্তু সেগুলির কোন উন্নয়ন চোখে পড়েনি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা