বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরাপুরের গৃহবধূ ধর্ষণ চেষ্টা মামলায় আত্মসমর্পণকারী দুই আসামি কারাগারে

যশোরের মণিরামপুরের ঘিবা গ্রামের গৃহবধূ ধর্ষণ চেষ্টা মামলার আত্মসমর্পণকারী দুই আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আসামিরা হলো ঘিবা গ্রামের জহির খার ছেলে জামশেদ, মৃত কুবায়েত আলীর ছেলে টগর। সোমবার নারী ও শিশু নির্যাতিন দমন ট্রাইব্যুনাল ২ এর (জেলা ও দায়রা জজ) বিচারক নিলুফার শিরিন শুনানী শেষে এ আদেশ দিয়েছেন। মামলার অভিযোগে জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি এ দুই আসামিসহ কয়েকজন একই গ্রামের এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেছিল।

এ ঘটনায় ওই গৃহবধূ আদালতে মামলা করেছিলেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ না পাওয়ায় অব্যহতি চেয়ে আদালতে প্রতিবেদন জমা দিয়েছিল তদন্তকারী কর্মকর্তা। এরপর তদন্ত প্রতিবেদনের উপর বাদীর নারাজি আবেদনের শুনানি শেষে বিচারক গত ২৫ মে ওই দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও বাকি আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছিলেন। আসামি জামশেদ ও টগর পুলিশী গ্রেফতার এড়াতে সোমবার (৩০ মে-২০২২) আদালতে আত্মসর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে এবার জাতিসংঘের বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্বে মনিরামপুরের সন্তান ড.বিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন