রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে কলারোয়ার ভাদিয়ালীতে মানববন্ধন ও বিক্ষোভ

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কুরুচিপূর্ণ বক্তব্য ও ম্যাগাজিনে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে কলারোয়ার ভাদিয়ালীতে মানববন্ধন ও বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গ্রাম বাসিদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় অনেক পথচারীকে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করতে দেখা যায়।

সোমবার (২রা নভেম্বর) আছর নামাজ বাদ ভাদিয়ালী (দঃ) বাজার জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ,ভাদিয়ালী বাজারেএসে সমবেত হয়ে মানববন্ধন করে।

এ সময় বক্তারা বলেন, ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কুরুচিপূর্ণ কর্মের কারণে, বিশ্বের শত শত কোটি মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে। এ রক্তক্ষরণ বন্ধ করতে হলে, অবিলম্বে ফ্রান্স সরকারকে ক্ষমা চাইতে হবে। অন্যথায় মুসলিম জনতা তাদের সর্বশক্তি দিয়ে ফ্রান্সের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবে বলে জানান তারা।

বক্তারা সংসদে নিন্দা প্রস্তাব পাস, ফরাসি রাষ্ট্রদূতকে ডেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো এবং ফ্রান্সের সাথে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া, জাতিসংঘ থেকে ফ্রান্সের সদস্য পদ বাতিল করে নবীর কটূক্তিকারীদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান।

উল্লেখ্য, সম্প্রতি ফ্রান্সে মতপ্রকাশের স্বাধীনতা ক্লাসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর কার্টুন প্রদর্শন করেন, ইসলামবিদ্বেষী শিক্ষক স্যামুয়েল প্যাটি। এর জেরে গত (১৬ অক্টোবর) ফ্রান্সের একটি সড়কে ওই শিক্ষকের মাথা কেটে নেয় ,আবদুল্লাহ আনজরভ নামে ১৮ বছর বয়সী এক কিশোর। যদিও হামলার কিছুক্ষণের মধ্যেই কিশোরকে গুলি করে হত্যা করে পুলিশ। এরপরই ইসলাম ধর্ম ও বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করা হবে না বলে সাফ জানিয়ে দেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার এ বিবৃতি কোটি কোটি মুসলিমের হৃদয়ে আঘাত করে। তার এ ধরনের ইসলামবিদ্বেষী বক্তব্যের পর দেশে দেশে বিক্ষোভ শুরু হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়