বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মহান বিজয় দিবসে কলারোয়ার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীনের সমাধিস্থলে শ্রদ্ধার্ঘ্য নিবেদন

মহান বিজয় দিবসে কলারোয়ায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দীনের সমাধিস্থলে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও আত্মার মাগফেরাত কামনা করে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা আ.লীগের উদ্যোগে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালিন কমান্ডার মোসলেম উদ্দীনকে পৌর সদরের তুলশিডাঙ্গা গ্রামের পারিবারিক সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালিন কমান্ডার প্রয়াতের সহযোদ্ধা আব্দুল গফ্ফার, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, পৌর আ.লীগের সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর আকিমুদ্দীন আকি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশিকুর রহমান মুন্না, আ.লীগ নেতা আব্দুস সালাম, সাঈদুজ্জামান সাঈদ, মাহফুজুর রহমান, মন্টু সহ আ.লীগের নেতা-কর্মীবৃন্দ।

পুষ্পমাল্য অর্পণ শেষে প্রয়াত বীর মুক্তিযোদ্ধার আত্মার মাগফেরাত কামনা করে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দীন (৭৮) দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পৌর সদরের পশুহাট মোড়স্থ নিজ বাড়িতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২০২১ সালের ২৮ মার্চ মৃত্যুবরণ করেন (ইন্না..রাজেউন)। মৃত্যকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কণ্যা, জামাই, ভাতিজা, নাতি-নাতনি সহ অসংখ্য সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত