শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মানুষের ভালোবাসা পেতে হলে তাদের পাশে থাকতে হবে : উপজেলা চেয়ারম্যান লাল্টু

কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য ফরিদউজ্জামান খান ফরিদের অফিস ও দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৬ জানুয়ারী) সন্ধ্যায় শাকদাহ বাজারে ওই অফিস উদ্বোধন করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

তিনি বলেন, ‘রাজনীতির মূল উদ্দেশ্য জনগণের সেবা করা। সাধারণ মানুষের ভালোবাসা পেতে ও ধরে রাখতে হলে সুখে দুঃখে তাদের পাশে থাকতে হবে। সাবেক ছাত্রলীগ নেতা ফরিদউজ্জামান খান ফরিদ মানুষের ভালোবাসায় ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। মানুষকে উপকার করতে না পারলেও যেনো কোনভাবেই তারা ক্ষতির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’

অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাঈদ আলী গাজী, নবনির্বাচিত ইউপি সদস্য ফরিদউজ্জামান খান ফরিদসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল