শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুন্সিগঞ্জে ট্রলারডুবি, শিশুসহ পাঁচ জনের মৃতদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের একটি ট্রলার। এ ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডহরী-তালতলা খালের খিদির পাড়া ইউনিয়নের রসকাঠি এলাকার গুদারাঘাটে কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রলারডুবির ঘটনায় আটজন নিখোঁজ রয়েছেন। পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন নারী ও চারজন পুরুষ। এ ছাড়া আহত অবস্থায় চারজনকে টঙ্গীবাড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

লৌহজং ফায়ার সার্ভিসের টিম লিডার কায়েশ উদ্দিন জানান, বালুবাহী বাল্কহেডের সঙ্গে পিকনিকের ট্রলারের সংঘর্ষ হয়েছে। এলাকাবাসী ও প্রশাসনের লোকজন উদ্ধারকাজ চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, পিকনিকের ট্রলারটি পদ্মা নদী ঘুরে লৌহজংয়ের খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি গ্রামে যাচ্ছিল। ট্রলারে প্রায় ৪৬ জন যাত্রী ছিল।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, উদ্ধারকাজ চলছে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে।

টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজিব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টঙ্গিবাড়ী উপজেলার ছিলিমপুরের পদ্মা শাখা নদীতে বনভোজনের একটি ট্রলার ডুবির ঘটনায় পাঁচ থেকে ছয়জন নিখোঁজ রয়েছেন।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম হোসেন জানান, ট্রলারটিতে ৪৭ জনের মতো যাত্রী ছিলেন। তারা সবাই পিকনিকে গিয়েছিলেন। বাল্কহেডের ধাক্কায় ট্রলারটিতে ডুবে যায়। এতে নিখোঁজ রয়েছেন ৭-৮ জন। উদ্ধার অভিযান চলছে।

একই রকম সংবাদ সমূহ

সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা

বিভাগীয় মামলা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা কিংবা ফৌজদারি মামলায় জড়িত নন-ক্যাডারবিস্তারিত পড়ুন

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদেরবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম

২০২৭ সালের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আশা প্রকাশবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক
  • আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: মীর শাহে আলম
  • ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন
  • ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি