শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি সহ আটক ৪২৫ অবৈধঅভিবাসী

মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশিসহ ৪২৫ অবৈধ অভিবাসীকে দেশটির ইমিগ্রেশন বিভাগ আটক করেছে। গতকাল শুক্রবার রাত ১টায় কুয়ালালামপুরের চেরাসের তামান কংনুঘটের এলাকার পৃথক তিনটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের।

মালয়েশিয়ান সংবাদমাধ্যম সান ডেইলির খবরে বলা হয়, অভিযানে অংশ নেওয়া ৮০ জন ইমিগ্রেশন কর্মকর্তা মোট ৬০০ জন দেশি-বিদেশি নাগরিকের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে এর মধ্য থেকে যাদের কাগজপত্র নেই কিংবা মেয়াদোত্তীর্ণ এমন ৪২৫ জনকে আটক করেছে। আটকদের মধ্যে ২৫২ বাংলাদেশি ছাড়াও মিয়ানমারের ১০৮ জন, ইন্দোনেশিয়ার ৩০ জন, নেপালের ২০ জন, পাকিস্তানের সাতজন, কম্বোডিয়ার ছয় ও ফিলিপাইনের দুই জন অভিবাসী রয়েছেন।

দেশটির ইমিগ্রেশন অধিদপ্তরের পরিচালক শ্যামসুল বদরিন মহসিন সাংবাদিকদের বলেন, অবৈধভাবে অবস্থান, মেয়াদোত্তীর্ণ রেসিডেন্ট পারমিটে অতিরিক্ত অবস্থান এবং পাস বা রেসিডেন্ট পারমিটের অপব্যবহারসহ বিভিন্ন অপরাধে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ইমিগ্রেশন আইনের অধীনে আরও অধিকতর তদন্তের কথা জানিয়ে শ্যামসুল বদরিন মহসিন বলেন, ‘আমরা জনগণের দেওয়া অভিযোগ এবং নানা তথ্যের ভিওিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। এ বিষয়ে আপস করা হবে না কোনো।’

তিনি বলেন, ‘যারা এই অবৈধ অভিবাসীদের রক্ষা করে বা নিয়োগ দেয় তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।

একই রকম সংবাদ সমূহ

ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানের নাগরিকরা। দেশটির ৯১ শতাংশ মানুষ ভারতেরবিস্তারিত পড়ুন

মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭

ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহামবিস্তারিত পড়ুন

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার
  • ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি